শিরোনাম
বিনোদন ডেস্ক | ০২:১৬ পিএম, ২০২১-১২-০৯
সড়ক দুর্ঘটনায় আহত সায়ন্তিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ওপার বাংলার অভিনেত্রী ও তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকালে কলকাতা থেকে ফেরার পথে এই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। বেশ কয়েকদিন ধরে বাঁকুড়ায় বিভিন্ন দলীয় কর্মসূচি সেরে কলকাতায় ফিরছিলেন এই অভিনেত্রী। এ ঘটনায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় হাতে গুরুতর আঘাত পেয়েছেন। তার সঙ্গে আহত হয়েছেন আরও কয়েকজন। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় আচমকা পেছন দিক থেকে সায়ন্তিকার গাড়িতে থাকা দেয় ১২ চাকার একটি লরি। সঙ্গে সঙ্গে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটির একাংশ এবং ব্যাপক ক্ষতি হয়। এরপর লরি চালককে আটক করেছে পুলিশ। গত প্রায় এক সপ্তাহ ধরেই বাঁকুড়ায় ছিলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেখানে জনসংযোগ করেন তিনি। ঘুরে দেখেন এলাকা এবং সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনেন। দুর্ঘটনার পরই কলকাতা ফেরার সিদ্ধান্ত বদলে ফেলেন সায়ন্তিকা। তিনি জানিয়েছেন, আপাতত বাঁকুড়া ফিরে যাচ্ছেন। সেখান থেকে কবে কলকাতা ফিরবেন তা এখনও জানা যায়নি।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ১২ রবিউল আউয়াল সীরাতুন্নবী স. উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে না'তà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : বিভিন্ন ইস্যুতে যখন সরকার ও বিরোধীদলের মধ্যে রাজনৈতিক বিরোধ ক্রমশ বাড়ছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী ও ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : জনপ্রিয় তারকা শবনম ফারিয়া বড্ড বাবাভক্ত। তার বাবা মীর আবদুল্লাহ পেশায় একজন চিকিৎসক ছিলেন। ২০১৭ সà¦...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বলিউড তারকা ভিকি কৌশলের ‘ছাবা’ সিনেমাটি বক্স অফিস কাঁপাচ্ছে। গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সà...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অনুষ্ঠান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে হয়েছে অ্যাওয়ার্ডের ৬à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited