শিরোনাম
চকরিয়া প্রতিনিধি: | ০৮:৩০ পিএম, ২০২৬-১১-২৮
মোহাম্মদ নুরুদ্দোজা :
‘মাদক ছেড়ে মাঠে চল’—স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে দ্বিতীয়বারের মতো জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে পেকুয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী।
পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক ছাফওয়ানুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন, কক্সবাজারের সহকারী পুলিশ সুপার ওয়াহিদুর রহমান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম, পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান, মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী এবং কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু।
দক্ষিণ চট্টগ্রামের আলোচিত এ ফুটবল আসরে বাংলাদেশের বিভিন্ন ফুটবল সংগঠনের ৩০টি দল অংশগ্রহণের জন্য আবেদন করে। পরে লটারির মাধ্যমে ১৬টি দলকে খেলার সুযোগ দেওয়া হয়।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় চকরিয়ার এম নাহিয়ান স্পোর্টিং ক্লাব ও লোহাগাড়া এফসি ফুটবল একাডেমি।
দেশি-বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট লড়াই উপহার দেয়। প্রথমার্ধের ২৫ মিনিটে এম নাহিয়ান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক জাহেদ গোল করে দলকে এগিয়ে নেন। পরে বিদেশি খেলোয়াড় বেঞ্জামিন কর্নার থেকে পাওয়া বলে গোল করে ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটে লোহাগাড়া এফসির বিদেশি খেলোয়াড় পগবা গোল করে দলকে সমতায় ফেরান।
নির্ধারিত সময়ের বাকি অংশে দুই দল একাধিক আক্রমণ করলেও আর কোনো গোল না হওয়ায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারেও লোহাগাড়া এফসির গোলরক্ষক সালাহউদ্দিন অসাধারণ নৈপুণ্য দেখান। প্রতিপক্ষের দুটি শট রুখে দেন তিনি। তবে পাঁচটি করে শট শেষে দুই দল সমতায় থাকায় পুনরায় তিনটি করে শট নেওয়ার সিদ্ধান্ত হয়। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় পায় লোহাগাড়া এফসি।
ম্যাচে অসাধারণ গোলকিপিংয়ের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন লোহাগাড়া এফসির গোলরক্ষক সালাহউদ্দিন সালু।
মহেশখালী প্রতিনিধি: : মোহাম্মদ মহি উদ্দিন : কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে রশিদ মিয়া ব্রিজের দুই পাশের সংযোগ সড়কেà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাঝেরফাঁড়ি বাজার এলাকায় বিদ্যুতের শর্ট সার্কিট থে...বিস্তারিত
ঈদগাঁও প্রতিনিধি : : মিসবাহ উদ্দীন: কক্সবাজারের ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত বালু সংরক্ষণ গেইট এল...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী ইউনিয়নের ছোটখাল এলাকায় টানা এক মাস ধরে জ্বলতে থাকা পরà¦...বিস্তারিত
মহেশখালী প্রতিনিধি: : মোহাম্মদ মহি উদ্দিন : ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সাà¦...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : মোঃ আরাফাত সানি : সমুদ্রপথে মানব পাচার ও অভিবাসী চোরাচালান বন্ধ করতে সংঘবদ্ধ অপরাধী চক্রের মূল হোà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited