শিরোনাম
ঈদগাঁও প্রতিনিধি : | ০৮:১৩ পিএম, ২০২৬-১১-২৮
মিসবাহ উদ্দীন:
কক্সবাজারের ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত বালু সংরক্ষণ গেইট এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণের অভিযোগ উঠেছে। পরে একই দিন বিকেলে স্থানীয় ইউপি সদস্য যুবলীগ নেতা মিনার মেম্বারকে আটকের পর রাতে তার সমর্থকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের কালিরছড়ার বন এলাকা কানছিরাঘোনায় গুলি বর্ষণের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী আনসার ও গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে সম্প্রতি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ বালু সংরক্ষণের জন্য উক্ত এলাকার রাস্তার উপর গাছের গেইট নির্মাণ করে চলে যায় ।এর কিছুক্ষণ পর উক্ত স্থানে উপুর্যপুরী কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের শব্দে আশপাশ এলাকায় আতংক সৃষ্টি হয়।
ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে জব্দকৃত বালু
সংরক্ষণে রাস্তার উপর পুনরায় গাছের গেইট নির্মাণ করে চলে আসার পর স্থানীয়রা জানান উক্ত স্থানে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ হয়েছে।
তিনি আরো জানান,গত ২৪ অক্টোবর ইউএনও মংচিংনু মারমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ বালু জব্দের পরদিন তা সংরক্ষণে আরেকটি গেইট নির্মাণ করা হয়েছিল। রাতের আঁধারে তা ভেঙে ফেলে বালুখেকোরা জব্দকৃত বিপুল পরিমাণ বালু লুটের পর আজকে আবারো গেইট নির্মাণ করা হয়।
স্থানীয়দের ধারণা, চিহ্নিত বালু খেকোচক্রের অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ বালু জব্দের পর থেকে তারা বেপরোয়া হয়ে উঠে।এর জেরেই এ গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে।
তারা অবিলম্বে এসব অবৈধ অস্ত্র উদ্ধার ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
এদিকে একই দিন বিকালে ঈদগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মাহমুদুল হাসান মিনারকে তেঁতুলতলী থেকে আটক করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার আটকের সত্যতা নিশ্চিত করলেও কি অভিযোগে,কি মামলায় আটক করেছেন তা নিশ্চিত করেননি।
এদিকে মিনার মেম্বারকে আটকের প্রতিবাদে রাত ১০ টার দিকে উপজেলার কালিরছড়া মহাসড়ক অবরোধ করেছে তার সমর্থকরা।এসময় সড়কের উভয় পাশে বেশ কিছু দূরপাল্লার যানবাহন আটকা পড়ে।পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং যানচলাচল স্বাভাবিক করে বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার।
মহেশখালী প্রতিনিধি: : মোহাম্মদ মহি উদ্দিন : কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে রশিদ মিয়া ব্রিজের দুই পাশের সংযোগ সড়কেà...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : ‘মাদক ছেড়ে মাঠে চল’—স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের পেকুয়া শহীদ জিয়া...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাঝেরফাঁড়ি বাজার এলাকায় বিদ্যুতের শর্ট সার্কিট থে...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী ইউনিয়নের ছোটখাল এলাকায় টানা এক মাস ধরে জ্বলতে থাকা পরà¦...বিস্তারিত
মহেশখালী প্রতিনিধি: : মোহাম্মদ মহি উদ্দিন : ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সাà¦...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : মোঃ আরাফাত সানি : সমুদ্রপথে মানব পাচার ও অভিবাসী চোরাচালান বন্ধ করতে সংঘবদ্ধ অপরাধী চক্রের মূল হোà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited