চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

প্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ

মহেশখালীতে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন এমপি ফরিদ

মহেশখালী প্রতিনিধি:    |    ০৮:২৫ পিএম, ২০২৬-১১-২৬

প্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ

মোহাম্মদ মহি উদ্দিন :
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের মহেশখালীতে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।
 বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এ সপ্তাহের উদ্বোধন করা হয়।

প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহামুদ ডালিম।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দিদার আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সংশ্লিষ্ট কর্মকর্তারা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। 

প্রাণিসম্পদ সপ্তাহের এ আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক পশুপালন পদ্ধতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরা হয়।

প্রাণিসম্পদ বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি ও মানুষের জীবিকা নির্বাহের অন্যতম গুরুত্বপূর্ণ খাত। এ খাতের উন্নয়নের মাধ্যমে দুধ, মাংস ও ডিমের উৎপাদন বৃদ্ধি, পুষ্টির চাহিদা পূরণ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসম্মত ও মানসম্মত প্রাণিজ পণ্য উৎপাদনের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির সম্ভাবনাও তৈরি হতে পারে।
তিন দিনব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা এবং নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এ ধরনের আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা ও গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষ, খামারি এবং সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা বাড়বে। একই সঙ্গে আধুনিক ও বিজ্ঞানসম্মত পশুপালন পদ্ধতি অনুসরণের মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করার পথ সুগম হবে।
উল্লেখ্য, প্রাণিসম্পদ সপ্তাহের মূল লক্ষ্য হলো প্রাণিসম্পদের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, খামারিদের উদ্বুদ্ধকরণ এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে এ খাতের অবদান আরও জোরদার করা।

রিটেলেড নিউজ

ইনানীর গ্যাসের আগুন নিয়ন্ত্রণে চূড়ান্ত অভিযান শুরু

ইনানীর গ্যাসের আগুন নিয়ন্ত্রণে চূড়ান্ত অভিযান শুরু

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী ইউনিয়নের ছোটখাল এলাকায় টানা এক মাস ধরে জ্বলতে থাকা পরà¦...বিস্তারিত


মানব পাচার রোধে সিআইডি ও সাংবাদিকদের যৌথ প্রশিক্ষণ

মানব পাচার রোধে সিআইডি ও সাংবাদিকদের যৌথ প্রশিক্ষণ

টেকনাফ প্রতিনিধি : : মোঃ আরাফাত সানি : সমুদ্রপথে মানব পাচার ও অভিবাসী চোরাচালান বন্ধ করতে সংঘবদ্ধ অপরাধী চক্রের মূল হোà¦...বিস্তারিত


ডাকাত ধরতে গিয়ে মামলার আসামি হলেন চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য

ডাকাত ধরতে গিয়ে মামলার আসামি হলেন চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা :  ডাকাত ধরতে অভিযান চালিয়ে এবার নিজেরাই মামলার আসামি হয়েছেন চকরিয়া থানার ওà...বিস্তারিত


উখিয়ায় দুই দিনের ব্যবধানে রোহিঙ্গা নারীর চার সন্তান প্রসব

উখিয়ায় দুই দিনের ব্যবধানে রোহিঙ্গা নারীর চার সন্তান প্রসব

উখিয়া প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় ফ্রেন্ডশিপ হাসপাতাল (এফএইচইউ) এক রোহিঙ্গা মা একসঙ্গে চারটি সন্তানের জন্ম দিয়ে...বিস্তারিত


চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত ও গরুচোর চক্রের মূলহোতা তৌহিদ গ্রেপ্তার।

চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত ও গরুচোর চক্রের মূলহোতা তৌহিদ গ্রেপ্তার।

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় সংঘটিত দুর্ধর্ষ ডাকাতি, গরু চুরি ও চ...বিস্তারিত


চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হানিফ বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হানিফ বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক : মিছবাহ উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হানিফ পà...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর