শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৮:৩৪ পিএম, ২০২৬-১০-১৩
আসন্ন প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কক্সবাজারের মহেশখালী উপজেলার বৌদ্ধ সম্প্রদায়ের জন্য সরকারি উদ্যোগে ৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলার ১২টি মন্দির ও বৌদ্ধবিহারের জন্য বরাদ্দকৃত এ চাল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেওয়া হয়।
১৩ অক্টোবর দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম ১২টি মন্দির ও বিহারের সভাপতি-সম্পাদকদের হাতে সরকারি এ অনুদান প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুভ্রাত দাশ, বড় রাখাইনপাড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক উছেন থে রাখাইনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উৎসবকে সামনে রেখে সরকারি এ খাদ্যসহায়তা বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় আয়োজন ও উৎসব উদ্যাপনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
মহেশখালীর বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সরকারি এ বরাদ্দ স্থানীয় পর্যায়ে গুরুত্ব বহন করছে।
ওয়াজেদুল হক মণি, মহেশখালী
আমাদের ডেস্ক : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : অবশেষে টেকনাফের অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে মাঠে নামলো স্বাস্থ্য বিভা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের উপকূল দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারকারী চক্র আবারও সক্রিয় হয়ে ওঠার অভিযোগ পাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্ত এখন যেন মাদকের হটস্পট। এই দুই উপজেলার ১১টি ইউনিয়নের এমন কোনো à¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited