শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৭:৩৩ পিএম, ২০২৬-১০-১৩
দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাচ্ছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আজ সচিবালয়ে গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
তিনি জানান, আজ সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত সভায় সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় উখিয়ার ইনানী জেটি ঘাট, টেকনাফের দমদমিয়া জেটি ঘাট এবং শাহপরীর দ্বীপ জেটি ঘাট - এই তিনটি ঘাটের যেকোনো একটি দিয়ে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত প্রতিদিন প্রায় ৪ হাজার পর্যটক যাতায়াতের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় যে বিষয়গুলো প্রাধান্য পেয়েছে:পর্যটকের সংখ্যা নির্ধারণ, ভ্রমণের সময়সীমা চূড়ান্তকরণ, জাহাজ ছাড়ার স্থান নির্ধারণ, দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পর্যটকদের সার্বিক নিরাপত্তা এবং সুষ্ঠ যাতায়াত ব্যবস্থাপনা।
এমপি শাহজাহান চৌধুরী আরও বলেন, শুধু পর্যটক নয়, আমার সেন্টমার্টিনের ১০ হাজার বাসিন্দার প্রতিদিনের যাতায়াতের বিষয়টিও সভায় গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে। স্পিডবোট, ট্রলার ও কাঠের বোটে যাতে স্থানীয়রা নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেই বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।
তিনি আশ্বস্ত করে বলেন, "সংশ্লিষ্ট মন্ত্রণালয় সকল দিক বিবেচনা করে আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, ইনশাআল্লাহ।"
এদিকে সচিবালয়ের এই সভার খবরে সেন্টমার্টিন, টেকনাফ ও উখিয়ার পর্যটন ব্যবসায়ী, জাহাজ মালিক এবং স্থানীয়দের মাঝে আশার সঞ্চার হয়েছে। গত দুই মৌসুম ধরে পর্যটক সংকটে দ্বীপের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। সকলেই এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়।
মোঃ আরাফাত সানি, টেকনাফ
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী ইউনিয়নের ছোটখাল এলাকায় টানা এক মাস ধরে জ্বলতে থাকা পরà¦...বিস্তারিত
মহেশখালী প্রতিনিধি: : মোহাম্মদ মহি উদ্দিন : ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সাà¦...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : মোঃ আরাফাত সানি : সমুদ্রপথে মানব পাচার ও অভিবাসী চোরাচালান বন্ধ করতে সংঘবদ্ধ অপরাধী চক্রের মূল হোà¦...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : ডাকাত ধরতে অভিযান চালিয়ে এবার নিজেরাই মামলার আসামি হয়েছেন চকরিয়া থানার ওà...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় ফ্রেন্ডশিপ হাসপাতাল (এফএইচইউ) এক রোহিঙ্গা মা একসঙ্গে চারটি সন্তানের জন্ম দিয়ে...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় সংঘটিত দুর্ধর্ষ ডাকাতি, গরু চুরি ও চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited