চট্টগ্রাম   বুধবার, ১৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

লাইসেন্সবিহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে তদন্ত শুরু: টেকনাফে সিভিল সার্জন ডাঃ ছাবের

আমাদের ডেস্ক :    |    ০৭:১৫ পিএম, ২০২৬-১০-১৩

লাইসেন্সবিহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে তদন্ত শুরু: টেকনাফে সিভিল সার্জন ডাঃ ছাবের

অবশেষে টেকনাফের অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে মাঠে নামলো স্বাস্থ্য বিভাগ। উপজেলার সকল লাইসেন্সবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার তদন্ত করা হবে বলে জানিয়েছেন কক্সবাজারের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাবের।

আজ (১২ অক্টোবর) সোমবার সকালে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইনডোর-আউটডোর, মহিলা ওয়ার্ড সহ পৌর শহরে অবস্থিত বিভিন্ন বেসরকারি ক্লিনিক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিভিল সার্জন বলেন, "আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের কাগজপত্র যাচাই-বাছাই করেছি। যাদের কাগজপত্রে ত্রুটি আছে তাদের বিরুদ্ধে নোটিশ পাঠানো হবে। শুধু লাইসেন্স নয়, ওইসব ক্লিনিকে কর্মরত সকল ডাক্তার, নার্স, টেকনিশিয়ানের সনদও যাচাই করা হবে। তারা দক্ষ ও যোগ্যতা সম্পন্ন কিনা এবং হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টিও গুরুত্বের সাথে দেখা হবে।"

তিনি আরও বলেন, "টেকনাফে অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দৌরাত্ম্য বেড়ে গেছে বলে আমরা অভিযোগ পেয়েছি। এসব প্রতিষ্ঠানে ভুয়া ডাক্তার ও অদক্ষ টেকনিশিয়ান দিয়ে রোগীদের সাথে প্রতারণা করা হচ্ছে। সাধারণ মানুষ ভুল রিপোর্ট ও ভুল চিকিৎসার শিকার হচ্ছে।"

সিভিল সার্জন হুঁশিয়ারি দিয়ে বলেন, ইতিমধ্যে একটি তালিকা তৈরি করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হবে। যাদের বৈধ লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র ও দক্ষ জনবল নেই, সেগুলো সিলগালা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফ পৌরসভা, হ্নীলা, হোয়াইক্যং, বাহারছড়া সহ বিভিন্ন এলাকায় ২৫টিরও বেশি অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক গড়ে উঠেছে।

এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এনামুল হক সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও নার্সবৃন্দ।

মোঃ আরাফাত সানি, টেকনাফ। 

রিটেলেড নিউজ

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মহেশখালীর বৌদ্ধ সম্প্রদায়ের জন্য ৭ মেট্রিক টন চাল বরাদ্দ

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মহেশখালীর বৌদ্ধ সম্প্রদায়ের জন্য ৭ মেট্রিক টন চাল বরাদ্দ

আমাদের ডেস্ক : : আসন্ন প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কক্সবাজারের মহেশখালী উপজেলার বৌদ্ধ সম্প্রদায়ের জন্য সরকারি উদ্...বিস্তারিত

সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করলো নির্বাচন কমিশন

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করলো নির্বাচন কমিশন

আমাদের ডেস্ক : : ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারà¦...বিস্তারিত

মাঝসমুদ্রে অনিশ্চিত জীবন, ঝুঁকি নিয়ে স্বপ্নের পথে মালয়েশিয়া

মাঝসমুদ্রে অনিশ্চিত জীবন, ঝুঁকি নিয়ে স্বপ্নের পথে মালয়েশিয়া

আমাদের ডেস্ক : : কক্সবাজারের উপকূল দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারকারী চক্র আবারও সক্রিয় হয়ে ওঠার অভিযোগ পাà...বিস্তারিত

উখিয়া-টেকনাফ সীমান্তে মাদকের সয়লাব, ৫ দিনে উদ্ধার ২০ লাখ ইয়াবা! নেপথ্যে আরকান আর্মির মাদক সাম্রাজ্য, বদলে ফেলেছে কৌশল মাদক মাফিয়ারা

উখিয়া-টেকনাফ সীমান্তে মাদকের সয়লাব, ৫ দিনে উদ্ধার ২০ লাখ ইয়াবা! নেপথ্যে আরকান আর্মির মাদক সাম্রাজ্য, বদলে ফেলেছে কৌশল মাদক মাফিয়ারা

আমাদের ডেস্ক : : কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্ত এখন যেন মাদকের হটস্পট। এই দুই উপজেলার ১১টি ইউনিয়নের এমন কোনো à¦...বিস্তারিত

কক্সবাজার-টেকনাফ সড়কে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষে নিহত ২

কক্সবাজার-টেকনাফ সড়কে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষে নিহত ২

আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত

সর্বশেষ খবর