শিরোনাম
ইমরান নূর: কোঅর্ডিনেটর | ০৬:০৪ পিএম, ২০২৬-০৯-০৭
প্রেস বিজ্ঞপ্তি।।
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি স্যালু মেশিন জব্দ করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে চকরিয়া সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তহশিলদার আবুল মনসুর সহযোগিতা করেন।
অভিযানকালে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা রবি টাওয়ার সংলগ্ন মাতামুহুরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি ধরা পড়ে। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি স্যালু মেশিন জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি নিয়মনীতি উপেক্ষা করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অনলাইন ডেস্ক: : জব্দ করা ইয়াবা, ঔষধ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাটে বোটে ওঠার সময় সাগরের পানিতে পড়ে শামিম নামে এক যুবক নি...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদিউল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিয়ে বাড়িতে জেনারেটর...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কওমি মাদরাসার শিক্ষার্থীদের দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited