শিরোনাম
অনলাইন ডেস্ক: | ০৭:৪৭ পিএম, ২০২৬-০৯-০৫
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁই ছুঁই। এ সময়ে নতুন করে আরও ৯১৭ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে (২৪ ঘণ্টা) দেশে হাম ও উপসর্গে ৯১৭ জন শিশু আক্রান্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে চার শিশুর। চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৯১ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন ও হামের উপসর্গ নিয়ে ৮৯১ জনের মৃত্যু হয়েছে।
ব্রিকসে বাংলাদেশের যোগদান ‘উভয়ের জন্যই লাভজনক’: রাষ্ট্রদূত নজরুল
এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় ৮৪৩ জন সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ পর্যন্ত মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ১০৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের হাসপাতালে মোট ১ লাখ ৪৩ হাজার ২১৪ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
------------------------------------------------------------------------------------------------
তথ্যসূত্র:
--https://shorturl.at/ib4VC
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাটে বোটে ওঠার সময় সাগরের পানিতে পড়ে শামিম নামে এক যুবক নি...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদিউল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিয়ে বাড়িতে জেনারেটর...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কওমি মাদরাসার শিক্ষার্থীদের দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্য...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও জেলা তা'লিমুল কুরআন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কক্সবাজারের পেকুয়ায় র্যালী প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited