চট্টগ্রাম   রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক:    |    ০৭:০০ পিএম, ২০২৬-০৯-০৫

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে যে, ২০২৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের জেনিন, নূর শামস ও তুলকার্ম শরণার্থী শিবিরে যে ‘আয়রন ওয়াল’ সামরিক অভিযান চালায়, তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের জোরপূর্বক এলাকা ছাড়তে বাধ্য করে, যা ‘জাতিগত নির্মূল’ ও ‘মানবতাবিরোধী অপরাধের’ শামিল। অথচ এই প্রতিবেদনের পরও জাতিসংঘের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু একটি ‘দায়সারা বিবৃতি’ দিয়ে ক্ষান্ত হয়েছে তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযানে ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। ২০২৫ সালের অক্টোবর নাগাদ জেনিন শিবিরের ৫২ শতাংশ, নূর শামসের ৪৮ শতাংশ এবং তুলকার্মের ৩৬ শতাংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়। অভিযানে ১০২ জন ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে ২১ জনই শিশু।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছে, ‘আয়রন ওয়াল’ অভিযান যেভাবে পরিচালনা করা হয়েছে, তাতে মনে হচ্ছে যত বেশি সম্ভব ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করাই ছিল এর উদ্দেশ্য। এর মাধ্যমে অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণের পথ তৈরি করা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের আরো লঙ্ঘন।

জাতিসংঘ এই প্রতিবেদনে ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘জাতিগত নির্মূল’ ও ‘মানবতাবিরোধী অপরাধ’ বলে উল্লেখ করলেও, কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ইসরায়েল এই প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ ও ‘পক্ষপাতমূলক’ বলে উড়িয়ে দিয়েছে, অথচ জাতিসংঘ শুধু একটি ‘দায়সারা বিবৃতি’ দিয়ে ক্ষান্ত হয়েছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের এই নির্মম আগ্রাসন ও আমেরিকার অন্ধ সমর্থনের বিরুদ্ধে জাতিসংঘের এই নিষ্ক্রিয়তা আন্তর্জাতিক আইনের প্রতি তাদের দুর্বল প্রতিশ্রুতিরই প্রমাণ। ফিলিস্তিনি জনগণের রক্তের বিনিময়ে লেখা এই দায়সারা বিবৃতি কোনো কাজেই আসেনি। যতদিন না জাতিসংঘ ইসরায়েলের ওপর কার্যকর নিষেধাজ্ঞা আরোপ করবে এবং আমেরিকার এই অপরাধে সহযোগিতা বন্ধ করবে, ততদিন ফিলিস্তিনিদের ওপর এই নির্যাতন অব্যাহত থাকবে।
-----------------------------------------------------------------------------------------------------------------

তথ্যসূত্র
1. West Bank: UN rights report warns of forcible displacement from three refugee camps
– https://tinyurl.com/zm746htw

রিটেলেড নিউজ

ফেনী সীমান্তে নিজ জমিতে কাজ করার সময় বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ

ফেনী সীমান্তে নিজ জমিতে কাজ করার সময় বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক: : ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে মোশাররফ (৪৫) নামে এক বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৪ সে...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় শিশুসহ নিহত ৫, আহত ৬৩

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় শিশুসহ নিহত ৫, আহত ৬৩

অনলাইন ডেস্ক: : ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টিতে বিয়ের অনুষ্ঠান চলাকালে একটি বাড়িতে হামলা চালিয়েছে যুক্তরা...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর  সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর  সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আরব আমিরাতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান

আরব আমিরাতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান

অনলাইন ডেস্ক: : ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ড্রোন হামলা চালিয়েছে ...বিস্তারিত

৬ মাসে বাংলাদেশ থেকে দুই লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া

৬ মাসে বাংলাদেশ থেকে দুই লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া

অনলাইন ডেস্ক: : আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার মোহাম্মদ শুহদা বিন ওসমান স্থানীয় সরকার, পল্...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত

সর্বশেষ খবর