চট্টগ্রাম   শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

তা'লিমুল কুরআন ফাউন্ডেশনের প্রতিনিধি সমাবেশে জেলা আমীর আনোয়ারী 

"সমাজে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে কুরআনের ব্যাপক অনুশীলন ও অনুকরণের বিকল্প নেই"

আমাদের ডেস্ক :    |    ০৭:৪৮ পিএম, ২০২৬-০৯-০২

তা'লিমুল কুরআন ফাউন্ডেশনের প্রতিনিধি সমাবেশে জেলা আমীর আনোয়ারী 

কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও জেলা তা'লিমুল কুরআন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, মহা গ্রন্থ আল কুরআন মানবজাতির সর্বশেষ হেদায়াত গ্রন্থ। যুগে যুগে মানবতার মুক্তি, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ তায়ালা পৃথিবীতে নাবী-রাসূলগণের মাধ্যমে হেদায়াত গ্রন্থ পাঠিয়েছেন। সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মহা গ্রন্থ আল কুরআনের মাধ্যমে মানবতার মুক্তির সনদ দেখিয়ে দিয়েছেন। যতদিন মুসলিম উম্মাহ কুরআনের আলোকে সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করেছিল ততদিন মুসলিম উম্মাহ ছিল পৃথিবীর শাসক ও নিয়ন্ত্রণকারী। যখনই মুসলিম উম্মাহ কুরআনের পরিবর্তে মানব রচিত মতবাদের পেছনে ছুটেছে তখন মুসলিম উম্মাহ লাঞ্ছিত, অপমানিত, শোষিত ও নিগৃহীত হয়েছে এবং এখনো হচ্ছে। তাই সময় এসেছে নিজেদের শুধরানোর। শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে কুরআনের ব্যাপক অনুশীলন ও অনুকরণের পক্ষে জনগণ কে জাগিয়ে তুলতে হবে। এক্ষেত্রে মুয়াল্লিমদের অগ্রনী ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে। ১ সেপ্টেম্বর (মঙ্গলবার ) বিকেলে হাসপাতাল সড়কস্থ জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত তা'লিমুল কুরআন বিভাগের উপজেলা প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জেলা তা'লিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা রফিক বিন ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, জেলা মজলিসুল মোফাসসিরিন সভাপতি অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। সঞ্চালনা করেন কক্সবাজার শহর তা'লিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা আবদুর রশীদ। সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে তা'লিমুল কুরআন বিভাগের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

নোয়াখালীতে প্রাথমিকের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল

নোয়াখালীতে প্রাথমিকের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত

বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালী 

বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালী 

আমাদের ডেস্ক : : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কক্সবাজারের পেকুয়ায় র‍্যালী প...বিস্তারিত

কক্সবাজারে পিআইবির ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কক্সবাজারে পিআইবির ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

অনলাইন ডেস্ক: : সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা, ভুয়া তথ্য শনাক্তকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে সাংবা...বিস্তারিত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত

কুমিল্লায় পাহাড়ে ঘুরতে নিয়ে কিশোরীকে ৫ বন্ধুর সংঘবদ্ধ ধর্ষণ

কুমিল্লায় পাহাড়ে ঘুরতে নিয়ে কিশোরীকে ৫ বন্ধুর সংঘবদ্ধ ধর্ষণ

অনলাইন ডেস্ক: : কুমিল্লার লালমাই পাহাড়ে ঘুরতে নিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে তার প্রেমিক ও প্রে...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত

সর্বশেষ খবর