শিরোনাম
অনলাইন ডেস্ক: | ০৩:১৬ পিএম, ২০২৬-০৮-২৯
প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজারের চকরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার হারবাং এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম।এই সময় অভিযানে সার্বিক সহযোগীতা করেন তহশিলদার আবুল মনসুর।
অভিযানে হারবাংয়ের নুরু চেয়ারম্যানের ছেলে মানিকের নিয়ন্ত্রণাধীন একটি অবৈধ বালুমহলে অভিযান চালিয়ে একটি সেলু মেশিন নষ্ট করা হয়। একই সঙ্গে আরও একটি সেলু মেশিন ও প্রায় ১৫০ ফুট রবারের পাইপ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা।
অভিযানের খবর পেয়ে উত্তর হারবাংয়ের কোরবানিয়াঘোনার দারুস সুন্নাহ মাদ্রাসার শিক্ষক ও কোরবানিয়াঘোনা মসজিদের ইমাম মৌলভী শহীদ এবং সাবানঘাটার বালু ব্যবসায়ী আরকাল সেলু মেশিনসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে পালিয়ে যান বলে জানা গেছে।
সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশ ও জনস্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারি অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বালু উত্তোলন করতে পারবে না। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি অনুমোদন ছাড়া বালু উত্তোলন এবং পরিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : আসন্ন প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কক্সবাজারের মহেশখালী উপজেলার বৌদ্ধ সম্প্রদায়ের জন্য সরকারি উদ্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : অবশেষে টেকনাফের অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে মাঠে নামলো স্বাস্থ্য বিভা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের উপকূল দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারকারী চক্র আবারও সক্রিয় হয়ে ওঠার অভিযোগ পাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited