চট্টগ্রাম   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি আলমগীর ফরিদ

অনলাইন ডেস্ক:    |    ০৯:৪৮ পিএম, ২০২৬-০৮-২৭

শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি আলমগীর ফরিদ

মহেশখালীর ক্রীড়া মানোন্নয়নে উপজেলার অন্যান্য সকল শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মাঝেও পর্যায়ক্রমে এই ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
মহেশখালীতে 'প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট' সফল করা এবং স্থানীয় ক্রীড়া অঙ্গনকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় শেষে তিনি আনুষ্ঠানিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনগুলোর প্রতিনিধিদের হাতে এসব খেলাধুলার সামগ্রী তুলে দেন।

মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াসউদ্দিনের সভাপতিত্বে ও জনপ্রিয় ক্রীড়া সংগঠক তারেক রহমান জুয়েলের সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ তরুণ ও ছাত্রসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল কাদের বাবুল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আ স ম জাহেদুল হক নাহিদ, আনচার উল্লাহ বিএ, ইমতিয়াজ হাসান ও কাইসার হামিদ মনিরসহ স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মহেশখালীর ক্রীড়া মানোন্নয়নে উপজেলার অন্যান্য সকল শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মাঝেও পর্যায়ক্রমে এই ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

তথ্যসূত্র:
--https://shorturl.at/4XX6P

রিটেলেড নিউজ

অস্বাস্থ্যকর খাবার: ৩টি প্রতিষ্ঠানকে ১৪ লাখ জরিমানা

অস্বাস্থ্যকর খাবার: ৩টি প্রতিষ্ঠানকে ১৪ লাখ জরিমানা

কক্সবাজার শহর প্রতিনিধি: : হাসিনুর রহমান সানি : খাদ্যে ভেজাল রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে শনিবার (১৪ নভেম্বর) পরিচà...বিস্তারিত


পার্বত্য চট্রগ্রামে বছরে ৬১০ কোটি টাকা চাঁদাবাজি করে তিন সন্ত্রাসী সংগঠন

পার্বত্য চট্রগ্রামে বছরে ৬১০ কোটি টাকা চাঁদাবাজি করে তিন সন্ত্রাসী সংগঠন

অনলাইন ডেস্ক: : পার্বত্য তিন জেলায় স্থানীয় উপজাতি’র তিন সন্ত্রাসী সংগঠন বছরে ৬১০ কোটি টাকারও বেশি চাঁদা আদায় করà...বিস্তারিত


কক্সবাজারের উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

কক্সবাজারের উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

উখিয়া প্রতিনিধি : নুরুল আবছার :  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলà...বিস্তারিত


ইনানীতে গ্যাসের আগুন, নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন!

ইনানীতে গ্যাসের আগুন, নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন!

উখিয়া প্রতিনিধি : ইউসুফ নুর:  কক্সবাজারের উখিয়ার ছোট ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে জ্বলে ওঠা আগুনের ঘটনায় নà...বিস্তারিত


রেল সেতুর রেলিংয়ের পাইপ চুরি, চরম ঝুঁকিতে চলাচল

রেল সেতুর রেলিংয়ের পাইপ চুরি, চরম ঝুঁকিতে চলাচল

আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা ইউনিয়নে মাতামুহুরী নদীর ওপর নবনির্মিত রেল সেতুর বিকল্প পথেà¦...বিস্তারিত


মাঝসমুদ্রে অনিশ্চিত জীবন, ঝুঁকি নিয়ে স্বপ্নের পথে মালয়েশিয়া

মাঝসমুদ্রে অনিশ্চিত জীবন, ঝুঁকি নিয়ে স্বপ্নের পথে মালয়েশিয়া

আমাদের ডেস্ক : : কক্সবাজারের উপকূল দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারকারী চক্র আবারও সক্রিয় হয়ে ওঠার অভিযোগ পাà...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর