চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

আবারও বাংলাদেশ বিভক্তের ডাক দিয়েছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন ‘বঙ্গসেনা’, বাংলাদেশের হিন্দুত্ববাদীদের সাথে যোগসাজশের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৭:৪৪ পিএম, ২০২৬-০৮-২৬

আবারও বাংলাদেশ বিভক্তের ডাক দিয়েছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন ‘বঙ্গসেনা’, বাংলাদেশের হিন্দুত্ববাদীদের সাথে যোগসাজশের অভিযোগ

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রাজপথে আবারও হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ‘বঙ্গসেনা’ মিছিল বের করেছে। মিছিলে হিন্দুত্ববাদী জঙ্গিদের স্লোগান ছিল, ‘বঙ্গসেনা দিচ্ছে ডাক, বাংলাদেশকে কর ভাগ’। আরেকটি স্লোগান ছিল, ‘পদ্মা-মেঘনা-যমুনা, ওই আমাদের ঠিকানা’। মিছিলে গেরুয়া পোশাক পরিহিত নারীদেরও উপস্থিতি লক্ষ্য গেছে; তারা পোস্টার ও ব্যানার বহন করেছিল।
কট্টর এ হিন্দুত্ববাদী সংগঠন তাদের আন্দোলনের নাম দিয়েছে ‘বঙ্গভূমি’ আন্দোলন। তাদের প্রেসিডেন্ট হিসেবে পার্থ সামন্তর নাম রয়েছে, এছাড়া সেনাধ্যক্ষ নারায়ণ দাস এবং প্রধান মুখপাত্র হিসেবে সুভাষ মজুমদারের নাম আছে।

নারায়ণ দাস ও সুভাষ মজুমদার দুজনে স্বীকার করেছে, তাদের সাথে বাংলাদেশের বেশ কিছু উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের যোগাযোগ রয়েছে।
এমনকি বাংলাদেশের বিতর্কিত ‘হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ’-সংগঠনের সাথেও যোগাযোগ আছে বলে সে স্বীকার করেছে। সে জানায়, এ বিষয়গুলো প্রকাশ করলে বাংলাদেশের সংগঠনের নেতারা বিপদে পড়তে পারে।
প্রেসিডেন্ট পার্থ সামন্ত সম্পর্কে জানতে চাইলে মুখপাত্র সুভাষ মজুমদার জানায়, নানা কারণে সে এখন আত্মগোপনে রয়েছে এবং এখনই সামনে আসতে আগ্রহী না।

তার ভিত্তিহীন দাবি, ‘বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, তাই আমরা বঙ্গভূমি প্রতিষ্ঠার ডাক দিয়েছি। পদ্মার দক্ষিণ পাড় ও মেঘনার পশ্চিম পাড়ে যে ছয়টি জেলা রয়েছে, সেগুলো হিন্দুদের হাতে তুলে দিতে হবে। আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছি, তাই ‘বঙ্গভূমি’র দাবি তুলেছি।
তাদের দাবি বাংলাদেশের ফরিদপুর, যশোর, খুলনা, পটুয়াখালী, কুষ্টিয়া ও বরিশাল—এই সাবেক ৬টি জেলা হিন্দুদেরকে বুঝিয়ে দিতে হবে। সেখানে তারা বাংলাদেশ ভেঙে হিন্দুদের জন্য ‘বঙ্গভূমি’ নামে রাষ্ট্র তৈরি করবে। এ জন্য তারা ইতিমধ্যে জাতিসংঘেও চিঠি পাঠিয়েছে।

সে হুমকি দিয়ে বলেছে, যদি তাদের দাবি মানা না হয়, তবে ‘বঙ্গসেনা’ যা যা পন্থা অবলম্বন করা প্রয়োজন, তা করতে পিছপা হবে না।
পরবর্তীতে এক ফোনালাপে সে হিন্দুদের বসবাসের জন্য বাংলাদেশে ২১টি জেলা দাবি করেছে। ‘চিকেনস নেক’ করিডোর সম্পর্কে সে বলেছে, এই করিডোরে ভারতের স্বার্থের কারণে তারা রংপুর জেলাকেও বঙ্গভূমিতে শামিল করার দাবি জানাবে। তারা হিন্দুদের জন্য বাংলাদেশের এক-তৃতীয়াংশ ভূমি চায়। তার অবান্তর দাবি, বাংলাদেশের ভূমির ৮০ শতাংশ একসময় হিন্দুদের ছিল, যার মধ্য থেকে তারা কেবল এক-তৃতীয়াংশ দাবি করেছে।

টেলিফোন সাক্ষাতকারে বঙ্গভূমির সেনাধ্যক্ষ নারায়ণ দাস জানায়, ‘বঙ্গসেনা’র সদর দপ্তর আসামের কার্বি আংলং জেলায় অবস্থিত। তবে ত্রিপুরা, উত্তরপ্রদেশ এবং ছত্তিশগড়েও তাদের ভালো উপস্থিতি রয়েছে। বঙ্গসেনা তাদের সেনাদের কোথায় প্রশিক্ষণ দেয়—এই প্রশ্ন করা হলে সেনাধ্যক্ষ তা প্রকাশ করতে অস্বীকার করে।

তথ্যসূত্র:
1. https://tinyurl.com/57eex3mr

রিটেলেড নিউজ

ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান সাবেক অধিনায়কদের

ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান সাবেক অধিনায়কদের

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে...বিস্তারিত


৬৫০ কোটি আফগানি ব্যয়ে ২১টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে ইমারাতে ইসলামিয়ার ক্রয় কমিশন

৬৫০ কোটি আফগানি ব্যয়ে ২১টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে ইমারাতে ইসলামিয়ার ক্রয় কমিশন

আন্তর্জাতিক ডেস্ক : দেশের অবকাঠামো ও জনসেবা খাতের উন্নয়নকে আরও গতিশীল করতে ৬৫০ কোটি আফগানি ব্যয়ে ২১টি উন্নয়ন প্রকল্প ...বিস্তারিত


২০২৫ সালে আমেরিকার সেনাবাহিনীতে ২০ হাজারের বেশি যৌন নিপীড়ন

২০২৫ সালে আমেরিকার সেনাবাহিনীতে ২০ হাজারের বেশি যৌন নিপীড়ন

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৫ সালের শুরু থেকে শেষ পর্যন্ত আমেরিকার প্রতিরক্ষা বাহিনীতে মোট ২০ হাজার ৪৯২টি যৌন নিপীড়নের ঘট...বিস্তারিত


রাজনীতিতে আবেগ নয়, প্রয়োজন প্রজ্ঞা ও বিচক্ষণতা: আনাস হক্কানী

রাজনীতিতে আবেগ নয়, প্রয়োজন প্রজ্ঞা ও বিচক্ষণতা: আনাস হক্কানী

আন্তর্জাতিক ডেস্ক : ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জ্যেষ্ঠ সদস্য আনাস হক্কানী বলেছেন, রাজনীতি যে সংজ্ঞাতেই ব্যাখ্য...বিস্তারিত


গাজ্জায় চিকিৎসাসেবায় সংকট, রোগী সাড়ে ৩ লাখের বেশি

গাজ্জায় চিকিৎসাসেবায় সংকট, রোগী সাড়ে ৩ লাখের বেশি

আন্তর্জাতিক ডেস্ক : গাজ্জা উপত্যকায় বর্তমানে সাড়ে ৩ লাখের বেশি রোগীর জন্য জরুরি ওষুধ প্রয়োজন। তবে সেখানে যে পরিমাণ চি...বিস্তারিত


মসজিদ-মাদ্রাসা বুলডোজারে গুঁড়িয়ে দেওয়ার পক্ষে উস্কানিমূলক মন্তব্য করেছে উগ্র হিন্দুত্ববাদী নেতা

মসজিদ-মাদ্রাসা বুলডোজারে গুঁড়িয়ে দেওয়ার পক্ষে উস্কানিমূলক মন্তব্য করেছে উগ্র হিন্দুত্ববাদী নেতা

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম-মাদ্রাসাসহ মুসলমানদের স্থাপনা বুলডোজারে গুঁড়িয়ে দেওয়ার পক্ষে উস্কানিমূলক মন্তব্য করেছে ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর