শিরোনাম
অনলাইন ডেস্ক: | ০৭:৩৯ পিএম, ২০২৬-০৮-২৬
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বোনচৌকি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় নিজেদের কাছে থাকা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে ভারতের দিকে পালিয়ে যায় তারা। পরে অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে হেফাজতে নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার বোনচৌকি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়দের বরাতে গণমাধ্যম সূত্র জানায়, বিএসএফের কয়েকজন সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের মারধর করে। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে বিএসএফ সদস্যদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধস্তাধস্তিতে গড়ায়। এ সময় সীমান্ত এলাকায় স্থানীয়দের উপস্থিতি বাড়তে থাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিএসএফের দুই সদস্য দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে ভারতের দিকে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনাস্থলে পৌঁছে বিএসএফ সদস্যদের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি বিজিবির হেফাজতে নেয়।
এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম গণমাধ্যমকে জানায়, বিএসএফের সঙ্গে কথা চলছে। পরবর্তীতে অধিনায়ক পর্যায়ে কথা হলে বিষয়টি জানানো হবে। বোনচৌকি বিওপির ঘটনার বিষয়ে প্রেস বিজ্ঞপ্তির কার্যক্রম চলমান রয়েছে। পতাকা বৈঠক শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
তথ্যসূত্র:
১। লালমনিরহাট সীমান্তে স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র রেখে পালাল বিএসএফ
– https://tinyurl.com/3fevavdp
আমাদের ডেস্ক : : কক্সবাজারের উপকূল দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারকারী চক্র আবারও সক্রিয় হয়ে ওঠার অভিযোগ পাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্ত এখন যেন মাদকের হটস্পট। এই দুই উপজেলার ১১টি ইউনিয়নের এমন কোনো à¦...বিস্তারিত
পেকুয়া প্রতিনিধি :: : নূর মোহাম্মদ, পেকুয়া: কক্সবাজারের পেকুয়ায় চার শতক বসতভিটার জায়গা জবরদখলকে কেন্দ্র করে সৌদি প্রবà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : টেকনাফে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে অপহৃত চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভ্রমণের আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে। বান্দরবানের থানচি উপজেলার পর্যটনকেন্দ্র তিন্দু মুখ এà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited