শিরোনাম
অনলাইন ডেস্ক: | ০৯:৩৩ পিএম, ২০২৬-১১-২৪
মাদারীপুরের শিবচর উপজেলায় চরশ্যামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিটি (শারীরিক চর্চা) চলাকালে একে একে অসুস্থ হয়ে পড়েছে ২০ শিক্ষার্থী। পরে তাদের কয়েকজনকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। অসুস্থ হয়ে পড়া শিক্ষর্থীরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসক। তবে কী কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে তার কারণ জানা যায়নি এখনো।
গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার (২৩ নভেম্বর) দুপুরে শিবচর উপজেলার চরশ্যামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা সাংবাদিকদের জানায়, প্রতিদিনের মতো দুপুর ১২টার দিকে বিদ্যালয় মাঠে শারীরিক চর্চার আয়োজন করে শিক্ষকরা। শারীরিক শিক্ষার শিক্ষক বাঁশি ফু (আওয়াজ) দিলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পর্যায়ক্রমে লাইনে দাঁড়ায়। শুরু হয় শরীরিক শিক্ষা। এর ৩-৪ মিনিটের মাথায় হঠাৎ একে এতে ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়ে। এ সময় কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়দের সহায়তায় অসুস্থ শিক্ষার্থীদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর বিদ্যালয়ের উপস্থিত অন্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাইদুজ্জামান নাসিম সাংবাদিকদের জানায়, কী কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে তার কারণ জানা যায়নি। অসুস্থ সবাইকে চিকিৎসা দেয়া হয়েছে।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/ys2cta8j
নিজস্ব প্রতিবেদক : মিছবাহ উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হানিফ পà...বিস্তারিত
মহেশখালী প্রতিনিধি: : মোহাম্মদ মহি উদ্দিন : কক্সবাজারের মহেশখালীর গোরকঘাটা জেটি ঘাটে নির্ধারিত প্রবেশ ফি সংক্রান্ত তাà¦...বিস্তারিত
মহেশখালী প্রতিনিধি: : মিছবাহ উদ্দিন: ঈদগাঁওয়ের কালিরছড়া এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক দুই লাখ ঘনফুট অবৈধ বালু জব্দ করেà...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : চকরিয়ায় এসএসসি পরীক্ষার্থী আবিরের বাসায় ঢুকে অতর্কিত হামলা, আতঙ্কে পরিবারà¥...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম কর্ণফুলী থানায় অবস্থিত ইয়াং ওয়ান (Young One) প্রতিষ্ঠানের নিয়োগ কার্যক্রমে স্থানীয় জনগণের ন্...বিস্তারিত
মহেশখালী প্রতিনিধি: : মোঃ মহি উদ্দিন : কক্সবাজারের দ্বীপ উপজেলার মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য মাননীয় প্রধানমনà§...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited