শিরোনাম
মহেশখালী প্রতিনিধি: | ০৮:৩২ পিএম, ২০২৬-১১-২৪
মিছবাহ উদ্দিন:
ঈদগাঁওয়ের কালিরছড়া এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক দুই লাখ ঘনফুট অবৈধ বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে কালিরছড়া এলাকার কানছিরা ঘোনায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংছিনু মারমার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আরও উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কহিনুর আক্তার, মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন এবং বিট কর্মকর্তা রাকিবুল ইসলামসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুত করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে প্রায় দুই লাখ ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু পরবর্তীতে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হবে।
অবৈধভাবে বালু উত্তোলন ও মজুতের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
নিজস্ব প্রতিবেদক : মিছবাহ উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হানিফ পà...বিস্তারিত
মহেশখালী প্রতিনিধি: : মোহাম্মদ মহি উদ্দিন : কক্সবাজারের মহেশখালীর গোরকঘাটা জেটি ঘাটে নির্ধারিত প্রবেশ ফি সংক্রান্ত তাà¦...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : চকরিয়ায় এসএসসি পরীক্ষার্থী আবিরের বাসায় ঢুকে অতর্কিত হামলা, আতঙ্কে পরিবারà¥...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম কর্ণফুলী থানায় অবস্থিত ইয়াং ওয়ান (Young One) প্রতিষ্ঠানের নিয়োগ কার্যক্রমে স্থানীয় জনগণের ন্...বিস্তারিত
মহেশখালী প্রতিনিধি: : মোঃ মহি উদ্দিন : কক্সবাজারের দ্বীপ উপজেলার মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য মাননীয় প্রধানমনà§...বিস্তারিত
মহেশখালী প্রতিনিধি: : ওয়াজেদুল হক মণি : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সà§...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited