শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৭:২৪ পিএম, ২০২৬-১০-১০
কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।
শনিবার সকাল ১০টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার কেফায়েত উল্লাহর ছেলে অটোরিকশাচালক এনায়েত উল্লাহ (২৭) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পণ্ডিতপাড়া এলাকার সজীব আলী (২৫)। সজীব পেশায় ফেরিওয়ালা ছিলেন।
আহতরা হলেন- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বাসিন্দা হেলাল উদ্দিন, রুজিনা আক্তার ও আনোয়ারা বেগম। আহত অপর এক ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হাইওয়ে পুলিশের হোয়াইক্যং থানার পরিদর্শক মো. নুরুল আবছার বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সকালে কেরুনতলী এলাকায় হোয়াইক্যং স্টেশনমুখী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যানবাহন দুটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশাচালক নিহত হন এবং পাঁচ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।’
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও মিনিট্রাক জব্দ করা হয় এবং মিনিট্রাকের চালক সাইফুল ইসলামকে (২১) আটক করা হয় বলে জানান পরিদর্শক নুরুল আবছার।
তিনি জানান, নিহত এনায়েত উল্লাহর মরদেহ প্রথমে উখিয়ার পালংখালী স্টেশন এলাকার তাজমান হাসপাতাল নামের একটি হাসপাতালে রাখা হয়েছিল। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। অপর নিহত সজীব আলীর মরদেহও কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মনছুর আলম মুন্না
স্টাফ রিপোর্টার, কক্সবাজার।
আমাদের ডেস্ক : : কক্সবাজারের উপকূল দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারকারী চক্র আবারও সক্রিয় হয়ে ওঠার অভিযোগ পাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্ত এখন যেন মাদকের হটস্পট। এই দুই উপজেলার ১১টি ইউনিয়নের এমন কোনো à¦...বিস্তারিত
পেকুয়া প্রতিনিধি :: : নূর মোহাম্মদ, পেকুয়া: কক্সবাজারের পেকুয়ায় চার শতক বসতভিটার জায়গা জবরদখলকে কেন্দ্র করে সৌদি প্রবà¦...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে উপজে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হায়দারনাশী এলাকার অংশারঝিরি থেক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited