চট্টগ্রাম   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

চকরিয়া কোরক বিদ্যাপীঠের মেধাবী শিক্ষার্থীর বাসায় হামলা, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর।

চকরিয়া প্রতিনিধি:    |    ০৮:১৪ পিএম, ২০২৬-১১-২৪

চকরিয়া কোরক বিদ্যাপীঠের মেধাবী শিক্ষার্থীর বাসায় হামলা, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর।

মোহাম্মদ নুরুদ্দোজা :
চকরিয়ায় এসএসসি পরীক্ষার্থী আবিরের বাসায় ঢুকে অতর্কিত হামলা, আতঙ্কে পরিবার। চকরিয়া কোরক বিদ্যাপীঠের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী ও বিজ্ঞান বিভাগের ফার্স্ট বয় আলাউদ্দিন মোহাম্মদ আবিদের ওপর হামলার অভিযোগ উঠেছে। চকরিয়া পৌরসভার সবুজবাগ আবাসিক এলাকার বাসায় ঢুকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে তার ওপর হামলা চালিয়েছে বলে জানা গেছে। চকরিয়া কোরক বিদ্যাপীঠের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী, বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী আলা উদ্দিন মোহাম্মদ আবিদ–এর ওপর হামলার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন, ক্ষুব্ধ ও মর্মাহত। সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চকরিয়া পৌরসভার সবুজবাগ আবাসিক এলাকায় তার ভাড়া বাসায় প্রবেশ করে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ অনুযায়ী, এ সময় আবিদকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং তার মাকেও মারধর করা হয়। এমন ঘটনায় আবিদ ও তার পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। আবিদ শুধু একজন শিক্ষার্থী নয়; সে আমাদের বিদ্যালয়ের অত্যন্ত মেধাবী, ভদ্র, বিনয়ী ও সম্ভাবনাময় ছাত্র। এসএসসি-২০২৭ পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে সে First Boy। লেখাপড়ায় অসাধারণ মেধার পাশাপাশি তার আচার-আচরণ ও শিষ্টাচার তাকে শিক্ষক-শিক্ষার্থীদের কাছে অত্যন্ত প্রিয় করে তুলেছে। যে বয়সে তার স্বপ্ন দেখার কথা, পড়াশোনায় মনোনিবেশ করার কথা, ভবিষ্যৎ গড়ার প্রস্তুতি নেওয়ার কথা, সেই সময়ে নিজের ভাড়া বাসায় এমন হামলার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক!
প্রশ্ন রাখতে চাই, একজন শিক্ষার্থী কি নিজ বাসায়ও নিরাপদ থাকবে না? একজন মায়ের নিরাপত্তা কি এভাবে বিঘ্নিত হবে?
আমরা  শিক্ষকেরা প্রশাসনের কাছে জোরালো দাবি জানাচ্ছি—
১. ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করতে হবে।
২. আবিদ ও তার মায়ের ওপর সংঘটিত হামলার অভিযোগ যথাযথভাবে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. আবিদের পরিবারকে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে হবে, যাতে তারা ভয়ভীতি ও আতঙ্কমুক্ত পরিবেশে বসবাস করতে পারে।
৪. ভবিষ্যতে কোনো শিক্ষার্থী ও তার পরিবারের ওপর এ ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
আমরা স্পষ্টভাবে বলতে চাই, আবিদের ওপর হামলার অভিযোগ শুধু একটি পরিবারের ওপর আঘাত নয়; এটি আমাদের শিক্ষাঙ্গনের নিরাপত্তা ও সামাজিক মূল্যবোধের জন্যও গভীর উদ্বেগের বিষয়।
চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সচেতন নাগরিকদের প্রতি আমাদের আহ্বান—আবিদের পাশে দাঁড়ান। তার পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হোন। প্রশাসনের প্রতি আমাদের প্রত্যাশা, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। অন্যথায় ন্যায়বিচারের দাবিতে চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন।
আমরা কোনো প্রতিশোধ চাই না, আমরা আইনানুগ বিচার চাই। আমরা সংঘাত চাই না, আমরা নিরাপত্তা চাই। আমরা চাই, আবিদ আবার নির্ভয়ে বই হাতে শ্রেণিকক্ষে ফিরে আসুক। আবিদ, তোমার শিক্ষক হিসেবে বলছি—তোমার পাশে আমরা আছি। তোমার মেধা, স্বপ্ন ও ভবিষ্যৎ যেন কোনো ভয়ভীতি বা অপরাধমূলক কর্মকাণ্ডের কাছে বাধাগ্রস্ত না হয়। আবিদের নিরাপত্তা নিশ্চিত করুন। তার পরিবারের ওপর হামলার সুষ্ঠু বিচার করুন। জড়িতদের আইনের আওতায় আনুন।

রিটেলেড নিউজ

ঈদগাঁও কালিরছড়া কানছিরা ঘোনা এলাকা থেকে দুই লাখ ঘনফুট অবৈধ বালু জব্দ!  ​

ঈদগাঁও কালিরছড়া কানছিরা ঘোনা এলাকা থেকে দুই লাখ ঘনফুট অবৈধ বালু জব্দ! ​

মহেশখালী প্রতিনিধি: : মিছবাহ উদ্দিন: ঈদগাঁওয়ের কালিরছড়া এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক দুই লাখ ঘনফুট অবৈধ বালু জব্দ করেà...বিস্তারিত


ইয়াং ওয়ানে নিয়োগে স্থানীয়দের বঞ্চনার অভিযোগ তুলে বিকেএম-এর প্রতিবাদ ও ৬ দফা দাবি

ইয়াং ওয়ানে নিয়োগে স্থানীয়দের বঞ্চনার অভিযোগ তুলে বিকেএম-এর প্রতিবাদ ও ৬ দফা দাবি

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম কর্ণফুলী থানায় অবস্থিত ইয়াং ওয়ান (Young One) প্রতিষ্ঠানের নিয়োগ কার্যক্রমে স্থানীয় জনগণের ন্...বিস্তারিত


মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন

মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন

মহেশখালী প্রতিনিধি: : মোঃ মহি উদ্দিন :  কক্সবাজারের দ্বীপ উপজেলার মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য মাননীয় প্রধানমনà§...বিস্তারিত


মহেশখালীতে জমি সংক্রান্ত বিরোধে সৎ ভাইয়ের হাতে অপর ভাই খুন, অভিযুক্ত আটক

মহেশখালীতে জমি সংক্রান্ত বিরোধে সৎ ভাইয়ের হাতে অপর ভাই খুন, অভিযুক্ত আটক

মহেশখালী প্রতিনিধি: : ওয়াজেদুল হক মণি : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সà§...বিস্তারিত


গোপালগঞ্জে বিএনপি নেতাকে অপহরণ, ২ লাখ টাকায় মুক্তি

গোপালগঞ্জে বিএনপি নেতাকে অপহরণ, ২ লাখ টাকায় মুক্তি

অনলাইন ডেস্ক: : ঢাকা থেকে বাগেরহাটে ফেরার পথে গোপালগঞ্জে মারধর ও অপহরণের শিকার হয়েছে বাগেরহাট জেলা বিএনপির সদস্য...বিস্তারিত


মহেশখালীতে একের পর এক সড়ক দুর্ঘটনা: চলতি বছরে প্রাণহানি বেড়ে ১৪, আহত শতাধিক

মহেশখালীতে একের পর এক সড়ক দুর্ঘটনা: চলতি বছরে প্রাণহানি বেড়ে ১৪, আহত শতাধিক

মহেশখালী প্রতিনিধি: : ওয়াজেদুল হক মণি : কক্সবাজারের মহেশখালীতে একের পর এক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দ্বীপবাসীর মধà...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর