চট্টগ্রাম   বুধবার, ২৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

বিএনপি কার্যালয়ের সামনে বিশাল ময়লার স্তূপ, বাক্সটি সরানোর জোর দাবি

বিএনপি কার্যালয়ের সামনে বিশাল ময়লার স্তূপ, বাক্সটি সরানোর জোর দাবি: মো. আরফান উদ্দীন  

আমাদের ডেস্ক :    |    ০৯:৩৫ পিএম, ২০২৬-০৮-২৪

বিএনপি কার্যালয়ের সামনে বিশাল ময়লার স্তূপ, বাক্সটি সরানোর জোর দাবি

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির মহানগর কার্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ নিয়ে ক্ষোভ ও প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে।
ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট বাক্সের ব্যবস্থা করা হলেও অভিযোগ রয়েছে, ওই বাক্সকে কেন্দ্র করে বিএনপি কার্যালয়ের সামনের সড়কের পাশে প্রতিনিয়ত ময়লা জমছে। ফলে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পথচারী, স্থানীয় বাসিন্দা এবং বিএনপি কার্যালয়ে আসা নেতাকর্মীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অনেককে নাক চেপে ওই এলাকা দিয়ে চলাচল করতে দেখা যায়। গুরুত্বপূর্ণ এই সড়কের পাশে এভাবে ময়লার স্তূপ জমে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
এদিকে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের দাবি, বিএনপি কার্যালয়ের সামনের পরিবেশ ও জনসাধারণের চলাচলের বিষয়টি বিবেচনা করে ময়লা ফেলার বাক্সটি অতি দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হোক। একই সঙ্গে বর্তমানে জমে থাকা ময়লা-আবর্জনা দ্রুত অপসারণ করে জায়গাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের প্রশ্ন, ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থান থাকলেও কেন রাস্তার পাশে ময়লার স্তূপ তৈরি হচ্ছে এবং কেন নিয়মিতভাবে তা অপসারণ করা হচ্ছে না? বিষয়টি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি নজরে আনার দাবি জানিয়েছেন তারা।
তাদের মতে, নগরীর গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক কার্যালয়ের সামনে এমন অস্বাস্থ্যকর পরিবেশ কোনোভাবেই কাম্য নয়। দ্রুত ময়লার বাক্সটি অন্যত্র স্থানান্তর এবং নিয়মিত বর্জ্য অপসারণের মাধ্যমে জনদুর্ভোগ নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পাশাপাশি দক্ষতা ও আত্মনির্ভরশীলতায় জোর

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পাশাপাশি দক্ষতা ও আত্মনির্ভরশীলতায় জোর

অনলাইন ডেস্ক: : একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ওটেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক...বিস্তারিত

নিলাম অযোগ্য খেজুর-কমলাসহ ১২৬ কনটেইনার পণ্য ধ্বংস

নিলাম অযোগ্য খেজুর-কমলাসহ ১২৬ কনটেইনার পণ্য ধ্বংস

অনলাইন ডেস্ক: : চট্টগ্রাম বন্দরে নিলাম অযোগ্য খেজুর-কমলাসহ ১২৬ কনটেইনার পণ্য ধ্বংস করা হয়।  চট্টগ্রাম বন্দরে দ...বিস্তারিত

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আমাদের ডেস্ক : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত

স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই ইসির আসাদ আবেদীন জয় 

স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই ইসির আসাদ আবেদীন জয় 

অনলাইন ডেস্ক: : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি ইতোমধ্যে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই পরি...বিস্তারিত

মহেশখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক তিন বন মামলায় ৭ জনের সাজা

মহেশখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক তিন বন মামলায় ৭ জনের সাজা

আমাদের ডেস্ক : : মহেশখালীর আমাবশ্যাখালী মৌজায় সরকারি প্যারাবন নিধন করে চিংড়িঘের ও লবণ মাঠ তৈরি এবং অবৈধভাবে পুকুর...বিস্তারিত

২০ লাখ টাকা চাঁদা দাবি: এমপি’র পিএসসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

২০ লাখ টাকা চাঁদা দাবি: এমপি’র পিএসসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

আমাদের ডেস্ক : : চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. আরমান উদ্দিনের বিরুদ্ধ...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত

সর্বশেষ খবর