শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৭:৫৮ পিএম, ২০২৬-০৮-২৪
মহেশখালীর আমাবশ্যাখালী মৌজায় সরকারি প্যারাবন নিধন করে চিংড়িঘের ও লবণ মাঠ তৈরি এবং অবৈধভাবে পুকুর খননের অভিযোগে বন বিভাগের দায়ের করা পৃথক তিন মামলায় সাতজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালে আমাবশ্যাখালী মৌজায় সরকারি প্যারাবন নিধনের অভিযোগে বন বিভাগ মহেশখালী থানায় ১৩/২৩ নম্বর মামলা দায়ের করে। এ মামলায় মহেশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইমরান হোসেন তিন আসামিকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—কক্সবাজার শহরের এন্ডারসন রোড এলাকার নুরুল ইসলামের ছেলে এরশাদ উল্লাহ, হোয়ানক কেরুনতলী গ্রামের ফেরদৌসের ছেলে ফিরোজ ওয়াহিদ শামীম এবং একই এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে আমান উল্লাহ।
একই বছর বন বিভাগের দায়ের করা অপর একটি মামলায় এরশাদ উল্লাহসহ হোয়ানক মোহরাকাটা গ্রামের মহিবুল্লাহর ছেলে মো. শাহাব উদ্দিন এবং কাদের আলীর ছেলে শাহাদৎ কবিরকে ৬ মাস করে কারাদণ্ড ও ১৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, ২০২১ সালে কালারমারছড়া ইউনিয়নের কোহেলিয়া নদীর পার্শ্ববর্তী এলাকায় পুকুর খনন করে পরিবেশের ক্ষতি করার অভিযোগে দায়ের করা ২৮৯/২১ নম্বর মামলায় শাপলাপুর এলাকার ইজ্জত আলীর ছেলে আব্দুস সালামকে ১ বছর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলাগুলো পরিচালনা করেন মহেশখালী কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল হক রানা।
সাজাপ্রাপ্তদের মধ্যে ফিরোজ ওয়াহিদ শামীম ও শাহাদৎ কবিরকে এক মাসের মধ্যে আপিল করার শর্তে জামিন দেওয়া হয়েছে।
অনলাইন ডেস্ক: : একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ওটেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : চট্টগ্রাম বন্দরে নিলাম অযোগ্য খেজুর-কমলাসহ ১২৬ কনটেইনার পণ্য ধ্বংস করা হয়। চট্টগ্রাম বন্দরে দ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির মহানগর কার্যালয়ের সামনে দ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি ইতোমধ্যে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই পরি...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. আরমান উদ্দিনের বিরুদ্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited