শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৫:৩৮ পিএম, ২০২২-০১-১০
বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টই নিউজিল্যান্ডের সফলতম ব্যাটার রস টেইলরের বিদায়ী ম্যাচ। আর মাঠে নেমেই ক্যারিয়ারের শেষ ম্যাচে বাংলাদেশ দল থেকে পেলেন ‘গার্ড অব অনার’।
বিষয়টি হৃদয় ছুঁয়ে গেছে কিউই এই ব্যাটারের। এই সম্মান কোনোদিন ভুলবেন না বলে জানান তিনি। দ্বিতীয় দিনের খেলা শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে টেইলর বলেন, ‘ধন্যবাদ বাংলাদেশ, আজকে ক্রিজে যাওয়ার সময় সত্যিই সম্মানজনক একটি মুহূর্ত উপহার দেওয়ায়। এটা এমনকিছু, যা আমি কখনোই ভুলব না। ’
শেষ টেস্টের প্রথম দিনে অবশ্য টম ল্যাথাম-ডেভন কনওয়ে জুটির দারুণ ব্যাটিংয়ে মাঠে নামার সুযোগ হয়নি টেইলরের। দ্বিতীয় দিনের প্রথম সেশনে কনওয়ের বিদায়ের পর ব্যাট হাতে ক্রিজে নামেন তিনি। মাঠে প্রবেশের সময় হ্যাগলি ওভালের দর্শকেরা তুমুল হর্ষধ্বনি ও করতালিতে স্বাগত জানান টেইলরকে। দাঁড়িয়ে অভিবাদন জানায় গোটা মাঠ। সেসময় মাঠের ভেতরে বাংলাদেশ দলের ক্রিকেটাররা মুখোমুখি দুই সারিতে দাঁড়িয়ে ‘গার্ড অব অনার’ দেন এই টেইলরকে। আম্পায়াররাও তখন সঙ্গী হন বাংলাদেশ দলের। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে করমর্দন করে টেইলর ক্রিজে যান। বিদায়ী টেস্টেও অবশ্য এক কীর্তি গড়েছেন টেইলর। নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডে ড্যানিয়েল ভেটোরিকে ছুঁয়েছেন তিনি (১১২টি)। টেস্টে ও আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ডও তার।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited