চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক    |    ০১:০৭ পিএম, ২০২৫-০৩-০৫

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে ব্রাহিম দিয়াজের গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ারর্টার ফাইনালের পথে এগিয়ে যায় রিয়াল। রাতের আরেক ম্যাচে পিএসভি আইন্দহফেনের বিপক্ষে গোল উৎসব করেছে আর্সেনাল। গত রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ষোলোর প্রথমে লেগে ২-১ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল।  খেলা শুরুর চতুর্থ মিনিটেই রদ্রিগোর চোখধাঁধানো গোলে এগিয়ে যায় রিয়াল। মাঝমাঠ থেকে ফেদে ভালভার্দের বাড়ানো বল ধরে ডি বক্সে ঢুকে যান ব্রাজিলিয়ান তারকা। এরপর দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বাঁ পায়ের দারুণ শটে দূরের পোস্টে বল পাঠিয়ে দেন তিনি। চ্যাম্পিয়নস লিগে রদ্রিগোর এটি ২৫তম গোল, ব্রাজিলিয়ানদের মধ্যে যা পঞ্চম সর্বোচ্চ।  রিয়ালের এগিয়ে যাওয়ার স্বস্তি কেড়ে নিয়ে ৩২তম মিনিটে সমতা ফেরান আতলেতিকোর হুলিয়ান আলভারেজ। এদুয়ার্দো কামাভিঙ্গাকে কাটিয়ে বক্সে ঢুকে বাঁ দিক থেকে দূরের পোস্টে শট নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। রিয়ালের গোলকিপার থিবো কুর্তোয়া ঝাঁপ দিয়েও বলের লাগাল পাননি। এই আসরে এখন পর্যন্ত এটি আলভারেজের সপ্তম ও সবমিলিয়ে ২২তম গোল। দ্বিতীয়ার্ধে রিয়ালের খেলার গতি কিছুটা কমে যায়। বিপরীতে উজ্জীবিত হয়ে ওঠে আতলেতিকো। কিন্তু উল্টো গোল খেয়ে বসে তারা। ৫৫তম মিনিটে দিয়াজের একক নৈপুণ্যে পাওয়া গোলে এগিয়ে যায় রিয়াল। মেন্দির ছোট পাস ধরে ডি-বক্সে ঢুকে দুজনকে কাটিয়ে প্রতিপক্ষের পাঁচ জনের মাঝ দিয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন দিয়াজ। শেষ পর্যন্ত ওই গোলেই জয় নিশ্চিত হয় রিয়ালের। শেষ ষোলোর অন্য ম্যাচে পিএসভিকে রীতিমতো বিধ্বস্ত করেছে আর্সেনাল।  পিএসভির মাঠ ফিলিপস স্টেডিয়নে মঙ্গলবার রাতে প্রথম লেগে ৭-১ গোলে জিতেছে মিকেল আরতেতার দল। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে নকআউট পর্বে প্রতিপক্ষের মাঠে ৭ গোলের ঘটনা এটিই প্রথম। প্রথমার্ধেই তিন গোল করে এগিয়ে থাকে গানাররা। এরপর দ্বিতীয়ার্ধে আরও চার গোল করে তারা। অথচ চোটের কারণে দলে ছিলেন না বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লিরা। তাছাড়া প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে জয়হীন থাকার হতাশা তো আছেই। কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুই ঠেকাতে পারেনি আর্সেনালের বিশাল জয়।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত


চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত


 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত


একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত


ঢাকায় নতুন টেকনিক্যাল পরামর্শক শ্রীরাম

ঢাকায় নতুন টেকনিক্যাল পরামর্শক শ্রীরাম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে নতুন ধরনের ক্রিকেট খেলতে চাইছে বাংলাদেশ। নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে সাকিব আল হাসানের...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর