চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

অভিষেক রাঙিয়ে ক্যারিবীয়দের জেতালেন ব্রুকস

স্পোর্টস ডেস্ক    |    ১২:৩৪ পিএম, ২০২২-০১-০৯

অভিষেক রাঙিয়ে ক্যারিবীয়দের জেতালেন ব্রুকস

অভিষেকে দারুণ এক ইনিংস খেলে দলকে জেতালেন। তবে সেঞ্চুরির আক্ষেপ নিয়েও মাঠ ছেড়েছেন শামার ব্রুকস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে অভিষেকে ব্রুকস খেলেন ৮৯ বলে ৯৩ রানের ইনিংস। যেখানে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আয়ারল্যান্ডকে ২৪ রানে হারিয়েছে ক্যারিবীয়রা। জ্যামাইকায় টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ২৬৯ রানে অল-আউট হয় উইন্ডিজ। ১৮ রানেই ভাঙে ওপেনিং জুটি। চার নম্বরে নেমে দারুণ ইনিংস উপহার দেন ব্রুকস। তার পাশাপাশি কায়রন পোলার্ড করেন ৬৬ বলে ৬৯। এই দুজনের ১৩৬ বলে ১৫৫ রানের দারুণ জুটি ইনিংসের মাঝপথে বিপদে পড়া উইন্ডিজকে ম্যাচে ফেরায়। ৩৪ বলে ১৩ করে অ্যান্ডি ম্যাকব্রাইনের অফ স্পিনে উইকেট উপহার দেন নিকোলাস পুরান। শাই হোপ করেন ২৯ রান। ৩টি করে উইকেট নিয়েছেন মার্ক আডায়ার এবং ক্রেইগ ইয়ং।

রান তাড়ায় নেমে শুরুতেই বিপদে পড়ে আয়ারল্যান্ড। নতুন বল হাতে নেওয়া বাঁহাতি স্পিনার আকিল হোসেনের ঘূর্ণিতে ৯ বলে 'ডাক' মেরে আউট হয়ে যান অভিজ্ঞ উইলিয়াম পোর্টারফিল্ড। দ্বিতীয় উইকেটে অবশ্য ৬৪ রানের ভালো জুটি গড়ে বিপদ সামাল দেন অধিনায়ক অ্যান্ডি বালবার্নি ও তিনে নামা ম্যাকব্রাইন। এরপর বালবার্নির (৭১) সঙ্গে হ্যারি টেক্টর (৫৩) উপহার দেন ১০৩ রানের জুটি। শেষ ১৪ ওভারে দরকার ছিল ১০৫ রানের। ৮ উইকেট হাতে রেখেও সেই হিসাব মেলাতে পারেনি আইরিশরা। তারা অল-আউট হয় ২৪৫ রানে। উইন্ডিজ বোলারদের মধ্যে আলজারি জোসেফ ও রোমারিও শেফার্ড ৩টি করে উইকেট পান। ওডেন স্মিথ ২টি উইকেট লাভ করেন। ম্যাচ সেরা হন অভিষেক রাঙানো ব্রুকস। আগামী ১১ জানুয়ারি একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত


বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত


চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত


 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত


একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর