শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১১:১২ এএম, ২০২২-০১-০৬
অ্যাশেজ সিরিজের সিডনি টেস্টের প্রথম দিনের প্রায় অর্ধেকটাই ভেস্তে গেছে বৃষ্টিতে। দ্বিতীয় দিনও বেশ কয়েকবার বৃষ্টি হানা দিয়েছিল। কিন্তু খুব বেশিক্ষণ থামিয়ে রাখতে পারেনি খেলা। ঠিকই মাঠে গড়িয়েছে। তাতেই অস্ট্রেলিয়াকে লড়াইয়ের রাস্তায় ফিরিয়ে এনেছেন স্টিভেন স্মিথ এবং উসমান খাজা। স্মিথ এবং খাজা মিলে গড়েছেন ১২৫ রানের জুটি। এই জুটির ওপর ভর করে অস্ট্রেলিয়াও বড় স্কোরের দিকে এগিয়ে চলছে। যদিও স্টুয়ার্ট ব্রডের হঠাৎ ঝলকানিতে দ্রুত দুই উইকেট হারিয়ে বসেছে স্বাগতিকরা। দ্বিতীয় দিন এ প্রতিবেদক লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার রান ১০০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৬৮ রান। স্টিভেন স্মিথ ৬৭ রান করে আউট হয়ে গেলেও ৬৮ রানে ব্যাট করছেন উসমান খাজা। ৯ রান নিয়ে ব্যাট করছেন অ্যালেক্স ক্যারে।
বৃষ্টির কারণে প্রথম দিন খেলা হয়েছে কেবল ৪৬.৫ ওভার। তাতে ডেভিড ওয়ার্নার (৩০), মার্নাস ল্যাবুশেন (২৮) এবং মার্কাস হ্যারিসরা (৩৮) উইকেটে থিতু হয়ে দাঁড়ানোর চেষ্টা করলেও জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড এবং মার্ক উডের তোপের মুখে সেটা আর সম্ভব হয়নি। দিন শেষ করেছিল তারা ৩ উইকেট হারিয়ে ১২৬ রানে। আজ সকালে ৬ রান নিয়ে স্মিথ এবং ৪ রান নিয়ে ব্যাট করতে নামেন উসমান খাজা। দু’জনই হাফ সেঞ্চুরি পূরণ করেন। যদিও স্মিথ ৬৭ রান করে ফিরে যান ব্রডের বলে বাটলারের হাতে ক্যাচ দিয়ে। ১৪১ বল খেলেন তিনি। ১৭৬ বল খেলে ৬৮ রানে ব্যাট করছেন খাজা। ৩টি উইকেট নিয়ে ফেলেছেন স্টুয়ার্ট ব্রড।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited