চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকালেন মিঠুন

স্পোর্টস ডেস্ক    |    ০৫:৪৯ পিএম, ২০২২-০১-০৪

ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকালেন মিঠুন

মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের ওপর ছড়ি ঘোরাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

আর দেশের মাটিতে বাংলাদেশ ক্রিকেট লিগে রানের বন্যায় ভাসছেন মোহাম্মদ মিঠুন। বিসিএলের ফাইনালে ইনিংস সূচনা করতে নেমে প্রথম শ্রেণির ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন এ ডানহাতি ব্যাটার। বিসিবি সাউথ জোনের বিপক্ষে ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে এ মাইলফলকে পা রাখলেন তিনি। সেন্ট্রালের ইনিংসের ১০০তম ওভারের তৃতীয় বলে মিড অনের দিকে ঠেলে দিয়েই কুইক সিঙ্গেল নিয়ে ২০০তম রান পূরণ করেছেন মিঠুন। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করতে তিনি খেলেছেন ২৮৭ বল। যেখানে রয়েছে ২৭টি চার ও ৩টি ছয়ের মার। মিঠুনের ডাবল সেঞ্চুরি ছাড়াও সেন্ট্রালের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন অধিনায়ক শুভাগত হোম। এ দুজনের পঞ্চম উইকেট জুটিতে এসেছে ২৮৩ রান। মাত্র ১৬ রানে চতুর্থ উইকেট পতনের পর তারা দলকে নিয়ে গেছেন ২৯৯ রান পর্যন্ত। আগের দিন করা ৪ উইকেটে ১৮৪ রান নিয়ে আজকের খেলা শুরু করেছিল সেন্ট্রাল জোন।

দিনের প্রথম সেশনেই সেঞ্চুরি তুলে নেন শুভাগত। প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি তার ১৫তম সেঞ্চুরি। তবে তিন অঙ্ক ছুঁয়ে বেশি দূর যেতে পারেননি শুভাগত। ইনিংসের ৮০তম ওভারে শেখ মেহেদি হাসানের বলে লেগ বিফোরের ফাঁদে পরে থামে তার ২১৯ বলে ১২ চারের মারে খেলা ১১৬ রানের ইনিংসটি। অধিনায়ক ফিরে গেলেও জাকের আলি অনিককে নিয়ে খেলতে থাকেন মিঠুন। ইনিংসের ১০০তম ওভারে গিয়ে পূরণ করেন ডাবল সেঞ্চুরি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেন্ট্রাল জোনের সংগ্রহ ৫ উইকেটে ৩৬৫ রান। মিঠুন ২০০ ও জাকির ২৪ রানে অপরাজিত রয়েছেন। নিজেদের প্রথম ইনিংসে সাউথ জোন অলআউট হয়েছে ৩৮৭ রান করে।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত


বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত


চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত


 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত


একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর