চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

দুই সেঞ্চুরির আক্ষেপের পরও স্বস্তির লিডে দিন পার

স্পোর্টস ডেস্ক    |    ০১:১৯ পিএম, ২০২২-০১-০৩

দুই সেঞ্চুরির আক্ষেপের পরও স্বস্তির লিডে দিন পার

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই দিন অসাধারণ খেলা বাংলাদেশ তৃতীয় দিনও ধারাবাহিকতা বজায় রাখল। যেখানে নিজেদের টেস্ট ইতিহাসে এশিয়ার বাইরে প্রথমবার কোনো দেশের মাটিতে লিড নিতে সক্ষম হয়েছে দলটি। তবে দারুণ ব্যাট করা অধিনায়ক মুমিনুলের পর সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন লিটন দাসও। তৃতীয় দিন শেষে ১৬৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। যেখানে ৭৩ রানের লিড পেয়েছে সফরকারীরা। ইয়াসির আলী ৩৫ বলে ১১ ও মেহেদী হাসান মিরাজ ৩৮ বলে ২০ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। এর আগে দলীয় ১৪১তম ওভারের শেষ বলে ট্রেন্ট বোল্টের বলে এলবির ফাঁদে পড়েন মুমিনুল হক। রিভিউ নিলেও রিপ্লেতে আউটই হন এই বাঁহাতি। ব্যক্তিগত ৮৮ রানে বিদায় নেন তিনি। ২৪৪ বলের ইনিংসে তিনি ১২টি চার হাঁকান। পঞ্চম উইকেট জুটিতে লিটন দাসকে নিয়ে মুমিনুল ৩১৭ বলে ১৫৮ রানের পার্টনারশিপ গড়েছিলেন। মুমিনুলের পর হতাশ হয়েছেন লিটনও। ব্যক্তিগত ৮৬ রানে তিনি বোল্টের বলেই উইকেটরক্ষক টম ব্লান্ডেলকে ক্যাচ দেন। এই ডানহাতি ব্যাটার ১৭৭ বলে ১০টি চারে নিজের ইনিংস সাজিয়েছিলেন। টাইগার অধিনায়ক মুমিনুল হক ১৪৭ বলে টেস্ট ক্যারিয়ারের ১৫তম হাফসেঞ্চুরি করেন। পরে দলীয় ৩০০’র পর ফিফটি আসে লিটনের ব্যাট থেকেও। এই ডানহাতি ৯৩ বলে ক্যারিয়ারের ১১তম হাফসেঞ্চুরির দেখা পান। পঞ্চম উইকেট জুটিতে এ দুজন সেঞ্চুরি পার্টনারশিপও গড়েন। সোমবার মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিনে ৭০ রানে অপরাজিত থাকা মাহমুদুল হাসান জয় এদিন মাত্র ৮ রান যোগ করেই ফিরে যান। নেইল ওয়াগনারের বলে হেনরি নিকোলসকে ক্যাচ দেন তিনি। তার ৭৮ রানের ইনিংসটি ছিল ২২৮ বলে ৭টি চারে সাজানো। এরপর উইকেটে অনেক্ষণ টিকে থাকলেও ইনিংস বড় করতে পারেননি মুশফিকুর রহিম। ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হওয়ার আগে ৫৩ বলে একটি চারে ১২ রান করেন দেশসেরা এই ব্যাটার। এর আগে দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ১৭৫ রান করে বাংলাদেশ। যেখানে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩২৮ রানে থামে।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত


বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত


চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত


 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত


একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর