শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৫:৪৪ পিএম, ২০২১-১২-৩০
চলতি অ্যাশেজ সিরিজে মিলছে একের পর এক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর। এতদিন করোনা পজিটিভ ছিলেন ইংল্যান্ডের সফরকারী দলের সদস্যরা। তবে এবার প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হলেন পুরো সিরিজের ম্যাচ রেফারি ডেভিড বুন। ফলে চতুর্থ টেস্টে দায়িত্ব পালন করা হবে না তার।। এবারের অ্যাশেজের পুরো পাঁচ টেস্টেই ম্যাচ রেফারির দায়িত্ব দেওয়া হয়েছিল ডেভিড বুনকে। তিনি এখন করোনা পজিটিভ হওয়ায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৫ জানুয়ারি শুরু হতে যাওয়া চতুর্থ টেস্টে দায়িত্ব পালন করবেন স্টিভ বার্নার্ড। আইসিসি রেফারিদের ইন্টারন্যাশনাল প্যানেলের সদস্য তিনি।
মেলবোর্নে সিরিজের তৃতীয় টেস্টে করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন ইংল্যান্ডের সাপোর্ট স্টাফের চার সদস্য এবং পরিবারের তিন সদস্য। পরিবারের সদস্যের কাছাকাছি সংস্পর্শে থাকায় চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের হেড কোচ ক্রিস সিলভারউড। তবে করোনা আক্রান্তদের সবাই উপসর্গবিহীন আছেন। বুধবার ৬১ বছর পূর্ণ করা বুন করোনাভাইরাসের দুই ডোজ টিকা এবং বুস্টার ডোজও নিয়েছেন। তাকে আপাতত মেলবোর্নে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। সবকিছু স্বাভাবিক থাকলে ১৪ জানুয়ারি শুরু হতে যাওয়া পঞ্চম টেস্টে দায়িত্ব নেবেন তিনি।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited