শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৩:৩০ পিএম, ২০২১-১২-২৭
আজ (সোমবার) দুপুর ১২টা থেকে শুরু হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২২'র প্লেয়ার্স ড্রাফট। তার আগে সকালে জানা গেলো অংশগ্রহণকারী ছয় দলের অটো চয়েজ হিসেবে নেওয়া খেলোয়াড়দের তালিকা। অনানুষ্ঠানিক খবরে আগেই জানা গিয়েছিল, পাঁচটি দলের অটো চয়েজ হিসেবে ডাক পাওয়া দেশি খেলোয়াড়দের নাম। সকালে আনুষ্ঠানিক বিবৃতিতে ষষ্ঠ দল তথা ঢাকার অটো চয়েজ খেলোয়াড় হিসেবে জানানো হলো মাহমুদউল্লাহ রিয়াদের নাম। রোববার রাতে হুট করেই খবর বেরিয়েছে, ঢাকার মালিকানা হারিয়েছে রুপা ও মার্ন গ্রুপ। তাই আজকের ড্রাফটে এই দলটির পক্ষে ড্রাফট টেবিলে বসবে বিসিবির কর্তারাই। অর্থাৎ বিসিবিই আপাতত ঢাকার দল গঠন করবে। যার ধারাবাহিকতায় মাহমুদউল্লাহকে দলে নিয়েছে তারা। তবে শোনা গিয়েছিল, বাঁহাতি ওপেনার তামিম ইকবালকে দলে নিতে পারে ঢাকা। কিন্তু দলটি যখন বিসিবির অধীনে চলে গিয়েছে, তখন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ককে দলে নেওয়াই হয়তো অধিক যুক্তিযুক্ত ভেবেছেন কর্তাব্যক্তিরা। যে কারণে ড্রাফটের আগে দল পেলেন মাহমুদউল্লাহ। এছাড়া আগেই কুমিল্লায় মোস্তাফিজুর রহমান, সিলেটে তাসকিন আহমেদ, খুলনায় মুশফিকুর রহিম, চট্টগ্রামে নাসুম আহমেদ ও বরিশালে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। তবে দলগুলোর নাম কী হবে তা এখনও আনুষ্ঠানিকভাবে জানাতে পারেনি আয়োজকরা। অটো চয়েজ হিসেবে একজন করে দেশি খেলোয়াড় ছাড়াও তিনজন করে বিদেশি খেলোয়াড় দলে ভেড়ানোর সুযোগ ছিল সব ফ্র্যাঞ্চাইজির সামনে। এ সুযোগটি কাজে লাগিয়েছে শুধুমাত্র খুলনা ও সিলেটের ফ্র্যাঞ্চাইজি। তারা তিনজন বিদেশি এরই মধ্যে নিয়েছে নিজেদের দলে। অন্যদিকে ঢাকা ও কুমিল্লা কোনো বিদেশিকে দলে ভেড়ায়নি। তারা ড্রাফট থেকে সংগ্রহ করবে স্কোয়াডে বাকি ২১ জন খেলোয়াড়। সবমিলিয়ে নিজেদের স্কোয়াডে সর্বোচ্চ ১৪ জন দেশি ও ৮ জন বিদেশি খেলোয়াড় রাখতে পারবে তারা। এ নিয়ম মেনেই সোমবার ড্রাফটে বসবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited