চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

পিএসএলকে ‘না’ বলা আফগান পেসারকে দলে নিলো খুলনা

স্পোর্টস ডেস্ক    |    ০৩:১২ পিএম, ২০২১-১২-২৭

পিএসএলকে ‘না’ বলা আফগান পেসারকে দলে নিলো খুলনা

প্রায় একই সময়ে অনুষ্ঠিত হতে চলেছে ২০২২ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। যে কারণে ইচ্ছা থাকার পরেও অনেক ক্রিকেটার দুই টুর্নামেন্টের যেকোনো একটিতে শুধু খেলতে পারবে। এই দোটানার মাঝে পিএসএলের চেয়ে বিপিএলকেই বেছে নিয়েছেন আফগানিস্তানের তরুণ সম্ভাবনাময় পেসার নবীন উল হক। অন্তত বিপিএলের অটো চয়েজ বা ডিরেক্ট সাইনিংয়ের তালিকা দেখে তাই বোঝা যাচ্ছে। কেননা পিএসএলকে ‘না’ বললেও বিপিএলে খুলনার অটো চয়েজ হিসেবে রয়েছেন নবীন। আগামী ২৭ জানুয়ারি থেকে হতে পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে সিলভার ক্যাটাগরিতে ছিলেন নবীন। তাকে দলে নিয়েছিল কোয়েটা গ্ল্যাডিয়েটরস। তবে রোববার (২৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ব্যক্তিগত কারণ দেখিয়ে পিএসএল না খেলার কথা জানান ২২ বছর বয়সী এ পেসার। আজ (সোমবার) বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শুরুর আগে সব দলের অটো চয়েজ করা খেলোয়াড় তালিকায় খুলনায় রয়েছেন নবীন। বিদেশি কোটায় এ আফগান পেসারকে দলে ভিড়িয়েছে খুলনা। এছাড়া বিদেশি খেলোয়াড় হিসেবে দুই লঙ্কান থিসারা পেরেরা ও ভানুকা রাজাপাকশেকেও দলে নিয়েছে তারা। খুলনায় দেশি কোটার অটো চয়েজ খেলোয়াড় হিসেবে থাকছেন মুশফিকুর রহিম। ড্রাফটে বসার আগে শুধুমাত্র খুলনা ও সিলেটই তাদের তিন বিদেশি খেলোয়াড় দলে ভিড়িয়েছে। সিলেটের তিন বিদেশি দীনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস ও কলিন অ্যালেক্সান্ডার। এছাড়া কুমিল্লা ও ঢাকা দলে নেওয়া হয়নি কোনো বিদেশি খেলোয়াড়। বরিশাল ও চট্টগ্রামে নেওয়া হয়েছে দুজন করে খেলোয়াড়। তারা ড্রাফট থেকেই সংগ্রহ করবে স্কোয়াডের বাকি খেলোয়াড়।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত


বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত


চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত


 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত


একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর