চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

৯ গোলের নাটকীয় ম্যাচে ম্যান সিটির বড় জয়

স্পোর্টস ডেস্ক    |    ১২:২৪ পিএম, ২০২১-১২-২৭

৯ গোলের নাটকীয় ম্যাচে ম্যান সিটির বড় জয়

বড়দিনের পরদিন বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। লেস্টার সিটিকে তারা হারিয়েছে ৬-৩ ব্যবধানে। তবে স্কোরলাইন যতটা সহজ মনে হচ্ছে, ম্যাচটা ঠিক অত সহজ ছিল না। রীতিমতো নাটকীয় এক ম্যাচই খেলেছে ম্যান সিটি ও লেস্টার সিটি। ম্যান সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের মাত্র ২৫ মিনিটেই ৪-০ গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। সেখান থেকে দ্বিতীয়ার্ধে দশ মিনিটের মধ্যে স্কোরলাইন ৪-৩ করে ফেলে লেস্টার। তবে সেখান থেকে আরও দুই গোল করে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে সিটিজেনরা। ম্যাচের পঞ্চম মিনিটে প্রথম গোল করেন কেভিন ডি ব্রুইন। এর দশ মিনিটের মধ্যে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রিয়াদ মাহরেজ। ম্যাচের বয়স ২১ মিনিট হতেই তৃতীয় গোলটি করেন ইল্কায় গুন্ডোগান। চার মিনিটের মধ্যে পেনাল্টি থেকে হালিপূরণ করেন রহিম স্টারলিং। পরে দ্বিতীয়ার্ধে ফিরে পাল্টা জবাব দেয় লেস্টার। ম্যাচের ৫৫ মিনিটে লিস্টারের প্রথম গোল করেন জেমস ম্যাডিসন, ৪ মিনিট পর ব্যবধান আরও কমান আদেমলা লুকমান। আর ৬৫ মিনিটে গিয়ে স্কোরলাইন ৪-৩ হয় কেনেচি ইহেনাচোর গোলে। তবে সেখান থেকে আর প্রত্যাবর্তনের গল্প লেখা হয়নি লেস্টারের। ম্যাচের ৬৯ মিনিটে সিটিজেনদের আরও এগিয়ে দেন এমেরিক লাপোর্তের। পরে ৮৭ মিনিটে লেস্টারের কফিনে শেষ পেরেক ঠুকে দেন স্টারলিং, নিশ্চিত হয় ম্যান সিটির ৬-৩ গোলের জয়। এ জয়ের পর ১৯ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হয়েছে ম্যান সিটির। লিস্টার ১৭ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে রয়েছে ১০ নম্বরে। তালিকার দুইয়ে থাকা লিভারপুলের সংগ্রহ ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত


বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত


চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত


 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত


একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর