শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০১:৪৫ পিএম, ২০২১-১২-১৯
প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) যেন আর্জেন্টাইনদের শিবির। লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিয়েন্দ্রো পারেদেস, মাওরো ইকার্দিরা থাকছেন একই ছাদের নিচে। তাদের সঙ্গে দারুণ সম্পর্ক ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের।তবে কোপা আমেরিকার কথা মনে হলে সব বন্ধুত্ব যেন উবে যায়। মহাদেশীয় এই টুর্নামেন্টের সর্বশেষ আসরে ব্রাজিল ফাইনাল হেরে যায় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে। ২৮ বছর পর আন্তর্জাতিক শিরোপা ঘরে তোলে আলবিসেলেস্তেরা।স্বভাবতই আর্জেন্টাইনদের কাছে এই ট্রফির মাহাত্ম্য অন্যরকম। মুহূর্তটা স্মরণ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছিলেন পারেদেস। পিএসজি সতীর্থের যে ছবিটি দেখে শিরোপা হারানোর দুঃখ চাড়া দিয়ে উঠে নেইমারের।ছবিতে দেখা যায়, লিভিং রুমে বসে সম্ভবত টিভি দেখছেন মেসি, ডি মারিয়া আর পারেদেস। পাশেই কোপা আমেরিকার ট্রফিটি। ইনস্টাগ্রামে এই ছবির নিচে অপমানসূচক 'পুটোস' মন্তব্য করেন নেইমার। পর্তুগিজ ভাষায় যার অর্থ বাচ্চা, স্প্যানিশ ভাষায় অশ্লীল কিছু।নেইমারের এই মন্তব্যে জবাব দিতে দেরি করেননি অ্যাস্টন ভিলা এবং আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজ। লিখেছেন, ‘এ তো আমাদের নিত্যদিনের ছবি!’এরপর ডি মারিয়াকে ম্যানশন করে নেইমারকে খোঁচা দিয়েছেন এভাবে, ‘অ্যাঞ্জেল, তোমার বন্ধুর ওপর পানি ঢালো।’একই ছবিতে আগুনের ইমোজি দিয়ে মন্তব্য করেছেন আরেক আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো চেলসোও। তবে সে কমেন্ট নেইমারকে উদ্দেশ্য করে নাকি নিজেদের সাফল্যের আনন্দে, বোঝা যায়নি।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited