চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

বিসিবিতে বোর্ড পরিচালকদের নিয়ে বসছেন পাপন

স্পোর্টস ডেস্ক    |    ০২:০১ পিএম, ২০২১-১২-১৮

বিসিবিতে বোর্ড পরিচালকদের নিয়ে বসছেন পাপন

মিডিয়া পাড়ায় চাউর হয়ে গেছে, বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক। অনেকেরই ধারনা, শনিবারের সে সভাতেই বিপিএলের সম্ভাব্য রুপরেখা ঘোষিত হয়ে যাবে। কোন ৬টি কর্পোরেট হাউজ হচ্ছে ফ্র্যাঞ্চাইজি? তারা কে কোন দল নিচ্ছে?সেই শুরু থেকে যে তিন বড় কর্পোরেট হাউজ ছিল ঢাকা (বেক্সিমকো), খুলনা (জেমকন গ্রুপ) আর রংপুরের (বসুন্ধরা) ফ্র্যাঞ্চাইজি ছিল, তাদের অনুপস্থিতিতে কোন কোন গ্রুপ ওই তিন দলের ফ্র্যাঞ্চইজি হবে? প্লেয়ার্স ড্রাফট কবে হবে? স্থানীয় ক্রিকেটারদের পারিশ্রমিক কত হবে?ধারণা ছিল এসব নিয়ে আলোচনা-পর্যাালোচনার পর আজ বিকেলের আগেই সব জানা হয়ে যাবে; কিন্তু হঠাৎ করেই সংশয়। সত্যিই কী শনিবার বিপিএলের যাবতীয় খুটিনাটি জানা যাবে?কেন কী কারণে এ সংশয়? তবে কী কোন ধরনের সমস্যা? নাহ, তাও নয়। তবে ভেতরের খবর, আজ শনিবার বেলা ১২টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি অফিসে যে বৈঠক হবে, সেটা বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা নয়। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন ডেকেছেন সব বোর্ড পরিচালককে।তবে জানিয়ে রাখা ভাল, এটা কোন বোর্ড পরিচালক পর্ষদের আনুষ্ঠানিক সভাও নয়। উদ্ভূত পরিস্থিতিতে পরিচালকদের সঙ্গে কথা বলতে চাচ্ছেন বিসিবি বিগ বস। তবে বিপিএল নিয়েও সেখানে কথা হবে।বোর্ডের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, পাশাপাশি রঙ্গনা হেরাথের করোনা পজিটিভ-এর কারণে যে টিম বাংলাদেশকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, তা নিয়ে এবং এর পরের ধাপ নিয়েও পরিচালকদের সঙ্গে কথা বলবেন পাপন।নিউজিল্যান্ড সফর নিয়েও আলোচনা হবে সেখানে। সেখানকার করোনা পরিস্থিতিতে কী হলে কী করনীয়? সে সব বিষয়ে পরিচালকদের মতামত নেবেন বিসিবি সভাপতি।পাশাপাশি বিপিএল নিয়েও চুলচেরা আলোচনা হবে। একটি সূত্র জানিয়েছে, এ মুহূর্তে নিউজিল্যান্ড সফর নিয়েই যত চিন্তা বোর্ডের। কারণ স্পিন কোচ রঙ্গনা হেরাথের ওমিক্রন করোনা পজিটিভ হলে কোয়ারেন্টাইনের সময়সীমা বাড়তে পারে এবং পুরো সফর আয়োজনেও একটা জটিলতার সৃষ্টি হতে পারে।সঙ্গে বিপিএলের সব কিছু চূড়ান্ত করা হবে। মোটকথা, সামনের সময়টাতে একটু প্রতিকুলতার মাঝেই পড়ে গেলো বিপিএল আয়োজন। দেখা যাক বোর্ডের অনানুষ্ঠানিক সভায় কী হয়?

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত


বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত


চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত


 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত


একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর