শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০২:৫৬ পিএম, ২০২১-১২-১১
ইংল্যান্ড দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল। তৃতীয় দিন শেষে মনে হচ্ছিল হাড্ডাহাড্ডি লড়াই-ই হবে গ্যাবা টেস্টে। কিন্তু চতুর্থ দিনের সকালে সব উত্তেজনা পানি করে দিলেন নাথান লিয়ন। অসি অফস্পিনারের ঘূর্ণিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো ইংলিশরা। হারলো ৯ উইকেটের বড় ব্যবধানে। লিয়ন ৯১ রান খরচায় শিকার করেছেন ৪ উইকেট। এর মধ্যে তৃতীয় উইকেটে ডেভিড মালান আর জো রুটের ১৬২ রানের জুটিটি ভেঙেই ম্যাচ অস্ট্রেলিয়ার করে দেন এই অফস্পিনার। মালানকে সাজঘরে ফিরিয়ে নিজেও নাম লেখান ৪০০ উইকেটের এলিট ক্লাবে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৪০০ উইকেট পাওয়া ১৭তম বোলার লিয়ন। আর অস্ট্রেলিয়ার মাত্র তৃতীয়। তার আগে অসিদের হয়ে এই মাইলফলক গড়েছেন দুই কিংবদন্তি শেন ওয়ার্ন এবং গ্লেন ম্যাকগ্রা।ওয়ার্ন ৭০৮ আর ম্যাকগ্রা ৫৬৩ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন। অস্ট্রেলিয়ার হয়ে এই তালিকায় চতুর্থ ডেনিস লিলি (৩৫৫) এবং পঞ্চম অবস্থানে মিচেল জনসন (৩১৩)
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited