শিরোনাম
পেকুয়া প্রতিনিধি :: | ০৮:৫৯ পিএম, ২০২৬-১০-০৮
নূর মোহাম্মদ, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় চার শতক বসতভিটার জায়গা জবরদখলকে কেন্দ্র করে সৌদি প্রবাসী জয়নাল আবেদিন বাদশাকে প্রাণনাশের হুমকি ও হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় একটি পক্ষের বিরুদ্ধে পেশীশক্তি প্রয়োগ করে তার খরিদা জমির অংশ দখলে রাখার পাশাপাশি ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করার অভিযোগ করেছেন ভুক্তভোগী।
বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলার টইটং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বকশু মোরা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও অভিযোগে জানা যায়, বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী এলাকার মৃত আবুল শরীরের ছেলে জয়নাল আবেদিন বাদশা ২০০৪ সালে সৌদি আরব যান। পরে ২০১৫ সালে টইটং ইউনিয়নের বকশু মোরা এলাকায় ৬০ শতক জমি ক্রয় করেন। দলিল নম্বর ৮৯০ অনুযায়ী ক্রয়কৃত জমিটি বিএস ৩৯০ খতিয়ান ও বিএস ১০২৫ দাগের অন্তর্ভুক্ত বলে দাবি তার।
অভিযোগে বলা হয়, বিএস রেকর্ডীয় মালিক মামুনুর রশীদ চৌধুরী ১৯৯২ সালের ৩ সেপ্টেম্বর ৪৪৯৭ নম্বর দলিলমূলে রফিকুল ইসলামের কাছে ১ একর ৫৮ শতক জমি বিক্রি করেন। পরবর্তীতে ওই জমির অংশ থেকে ৬০ শতক ক্রয়সূত্রে মালিক হন জয়নাল আবেদিন বাদশা।
জমি কেনার পর তিনি মাটি ভরাট করে বসতভিটা নির্মাণ করেন এবং দুই পাশে সীমানা প্রাচীরও নির্মাণ করেন। সেখানে কলা, পেঁপেসহ বিভিন্ন শাক-সবজির চাষ করে আসছিলেন তিনি।
ভুক্তভোগীর অভিযোগ, তার খরিদকৃত জমির প্রায় চার শতক অংশের দখল নিয়ে প্রতিবেশী মোজাহের মিয়ার ছেলে হাছান ও তার লোকজনের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে হাছান গং পেশীশক্তি প্রয়োগ করে ওই চার শতক জায়গা দখলে রাখেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার বাকবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় বুধবার সকালে ফের দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে হাছান, তার ছেলে মিজানসহ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে জয়নাল আবেদিন বাদশার ওপর হামলার চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
জয়নাল আবেদিন বাদশা বলেন, “আমার ওপর চরম জুলুম-নির্যাতন চলছে। বারবাকিয়া থেকে এসে টইটংয়ে জায়গা কিনে ঘর করেছি—এটাই যেন আমার অপরাধ। আমাকে বাড়িঘর ছেড়ে চলে যেতে হুমকি দেওয়া হচ্ছে। ইতোমধ্যে তিন দফা হামলার ঘটনা ঘটেছে।
প্রাণভয়ে কোনো রকম দিন কাটাচ্ছি।” তিনি তার খরিদা জমি দখলের অভিযোগের পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
বাদশার স্ত্রী আনোয়ারা বেগম বলেন, “কিছু বললেই তারা সবাই একসঙ্গে এসে হামলা করে। ভয়ে আমরা বাড়ি থেকে বের হতে পারছি না।” বিষয়টি নিয়ে রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সাবেক চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”
জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং হামলা ও হুমকির অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : টেকনাফে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে অপহৃত চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভ্রমণের আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে। বান্দরবানের থানচি উপজেলার পর্যটনকেন্দ্র তিন্দু মুখ এà¦...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited