শিরোনাম
অনলাইন ডেস্ক: | ০৮:৩০ পিএম, ২০২৬-০৮-২৩
চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা ইউনিয়নের ইমাম উল্লার চর গ্রামের কৃতি সন্তান শেখ মোহাম্মদ সরওয়ার্দী ইমন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। যুক্তরাষ্ট্রে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা অর্জনের পর তিনি বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ বিমান নির্মাতা প্রতিষ্ঠান Boeing-এ এয়ারোস্পেস ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর এই সাফল্যে পরিবার, স্বজন এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।
ইমন মেরিন ইঞ্জিনিয়ার মোঃ সেলিম ও নিলুফা ইয়াছমিন-এর জ্যেষ্ঠ সন্তান। তাঁর দাদা ছিলেন ফ্লাইট সার্জেন্ট জাহেদুর রহমান। নানার বাড়ি কক্সবাজার শহরের আইকনিক রেলওয়ে স্টেশন সংলগ্ন চাঁন্দের পাড়া গ্রামে। তিনি প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব আল্লামা আবুল ফসি মোহাম্মদ ফোরকান শাহ (রহ.)-এর ছেলে মরহুম আবু হামিদ মোঃ ইকবাল-এর প্রথম নাতি।
শৈশব থেকেই মেধাবী ও স্বপ্নবাজ ইমন চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি সম্পন্ন করেন। পরে কলেজটির প্রথম এইচএসসি ব্যাচের শিক্ষার্থী হিসেবে উচ্চমাধ্যমিক শিক্ষা শেষ করেন। এরপর যুক্তরাষ্ট্রের Wichita State University থেকে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চ ডিগ্রি অর্জন করেন। নিজের মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি বিশ্বের অন্যতম শীর্ষ বিমান নির্মাতা প্রতিষ্ঠান Boeing-এ কর্মজীবন শুরু করেন।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ইমনের এই সাফল্যের পেছনে পরিবারের ত্যাগ, সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষার প্রতি গভীর গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ইমনের বাবা মেরিন ইঞ্জিনিয়ার মোঃ সেলিম বলেন,
"আমার জীবনের সবচেয়ে বড় অর্জন আমার তিন ছেলে। জীবনের প্রায় সব অর্জন, শ্রম ও সামর্থ্য আমি তাদের শিক্ষা ও ভবিষ্যৎ গড়ার জন্য ব্যয় করেছি। আল্লাহর কাছে দোয়া করি, তারা যেন সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক মূল্যবোধ নিয়ে জীবন পরিচালনা করে এবং নেক হায়াত ও উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করে।"
তিনি জানান, তাঁর মেজ ছেলে শেখ মোহাম্মদ জোবাইদুর রহমান সায়েম চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা শেষে চীনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং পর্তুগাল থেকে মাস্টার্স (এমএস) ডিগ্রি অর্জন করেছেন। ছোট ছেলে সাজেদুর রহমান যায়েদ চিটাগাং গ্রামার স্কুল (CGS) থেকে ও-লেভেল সম্পন্ন করে বর্তমানে নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন।
ইমনের মা নিলুফা ইয়াছমিন বলেন,
"আমরা কখনো বিলাসী জীবনযাপন করিনি। আমাদের একমাত্র লক্ষ্য ছিল সন্তানদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা। নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্যের চেয়ে তাদের শিক্ষা, চরিত্র গঠন ও নৈতিক মূল্যবোধকে বেশি গুরুত্ব দিয়েছি। আজ তাদের সাফল্য দেখে মনে হয় আমাদের সব ত্যাগ সার্থক হয়েছে।"
পরিবারের সদস্যদের মতে, ইমনের সাফল্যের পেছনে তাঁর ছোট মামা মোঃ আরফান উদ্দীনের উৎসাহ ও দিকনির্দেশনাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ছোটবেলা থেকেই তিনি ভাগ্নেকে উচ্চশিক্ষার স্বপ্ন দেখতে এবং সেই লক্ষ্য অর্জনে নিয়মিত অনুপ্রেরণা দিয়ে পাশে ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, শেখ মোহাম্মদ সরওয়ার্দী ইমনের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; এটি বোয়ালখালী, চট্টগ্রাম এবং সমগ্র বাংলাদেশের জন্য গর্বের বিষয়। তাঁরা আশা করেন, ভবিষ্যতেও তিনি তাঁর কর্মদক্ষতা ও মেধার মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশের সুনাম আরও বৃদ্ধি করবেন।
পেকুয়া প্রতিনিধি :: : নূর মোহাম্মদ, পেকুয়া: কক্সবাজারের পেকুয়ায় চার শতক বসতভিটার জায়গা জবরদখলকে কেন্দ্র করে সৌদি প্রবà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : টেকনাফে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে অপহৃত চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভ্রমণের আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে। বান্দরবানের থানচি উপজেলার পর্যটনকেন্দ্র তিন্দু মুখ এà¦...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited