শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৭:৩৮ পিএম, ২০২৬-০৮-২২
গাজ্জা উপত্যকায় বর্তমানে সাড়ে ৩ লাখের বেশি রোগীর জন্য জরুরি ওষুধ প্রয়োজন। তবে সেখানে যে পরিমাণ চিকিৎসাসামগ্রী প্রবেশ করছে, তা চাহিদার তুলনায় যথেষ্ট নয় বলে জানিয়েছেন ফিলিস্তিনি মেডিকেল রিলিফ সোসাইটির পরিচালক মোহাম্মদ আবু আফাশ।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গাজ্জায় চিকিৎসা সহায়তা প্রবেশের পর্যাপ্ত ব্যবস্থা করা না গেলে উপত্যকার স্বাস্থ্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।
মোহাম্মদ আবু আফাশ বলেন, বিপুলসংখ্যক রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য চিকিৎসাসামগ্রীর ঘাটতি রয়েছে। বর্তমানে যে পরিমাণ সহায়তা গাজ্জায় প্রবেশ করছে, তা মানুষের প্রয়োজন মেটানোর জন্য পর্যাপ্ত নয়।
তিনি সতর্ক করে বলেন, জরুরি চিকিৎসাসামগ্রী সরবরাহ অব্যাহত না থাকলে গাজ্জার স্বাস্থ্যব্যবস্থার ওপর চাপ আরও বাড়বে এবং রোগীদের চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে।
ফিলিস্তিনি মেডিকেল রিলিফ সোসাইটির এই কর্মকর্তা গাজ্জায় দ্রুত ও পর্যাপ্ত চিকিৎসা সহায়তা পৌঁছানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
সূত্র: আল জাজিরা
অনলাইন ডেস্ক: : শিক্ষাবাজেটে ঘাটতি, শিক্ষক ও কর্মী সংকট এবং পুরোনো ভবনের শিক্ষাদানের প্রতিবাদে ফ্রান্সজুড়ে ছড়িয়à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : তুরস্কের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে দ্বিগুণেরও বেশà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অধিকৃত জম্মু ও কাশ্মীরে দখলদার ভারতীয় বাহিনীর অভিযানে চলতি বছরের প্রথম ৯ মাসে ২৬ জন কাশ্মীরি নিহত ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited