শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৭:৩৪ পিএম, ২০২৬-০৮-২২
মুসলিম-মাদ্রাসাসহ মুসলমানদের স্থাপনা বুলডোজারে গুঁড়িয়ে দেওয়ার পক্ষে উস্কানিমূলক মন্তব্য করেছে উত্তর প্রদেশের উগ্র হিন্দুত্ববাদী নেতা রাঘবেন্দ্র প্রতাপ সিং। সে হিন্দু যুব বাহিনী নামে হিন্দুত্ববাদী সংগঠনের রাজ্য ইনচার্জ।
১৯ আগস্ট (বুধবার) সংশ্লিষ্ট ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে মুসলমানদের অবৈধ দখলদার দাবি করে সিং বলেছে, অবৈধ দখল (অর্থাৎ মসজিদ-মাদ্রাসা) ধ্বংস করা আমাদের অভ্যাস। ওই জায়গায় কিছুই অবশিষ্ট রাখা হবেনা। অর্থাৎ মুসলমানদের জায়গা হতে মসজিদ-মাদ্রাসাসহ সব কিছুই উচ্ছেদ করবে হিন্দুত্ববাদীরা।
উল্লেখ্য, হিন্দু যুব বাহিনী একটি উগ্র হিন্দুত্ববাদী যুব সংগঠন। ২০০২ সালের এপ্রিলে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সংগঠনটি প্রতিষ্ঠা করে। সংগঠনটির বিরুদ্ধে গোরক্ষা ও ‘লাভ জিহাদ’ এর অজুহাতে সহিংসতা এবং হিন্দুধর্মে জোরপূর্বক ধর্মান্তরের জোরালো অভিযোগ রয়েছে।
সমালোচকদের অভিযোগ, সিং তার মন্তব্যে পুরো মুসলিম সম্প্রদায়কে জমি দখলদার হিসেবে উপস্থাপন করেছে। এর প্রতিক্রিয়ায় সে মসজিদ-মাদ্রাসাসহ মুসলমানদের স্থাপনা ধ্বংস করাকে বৈধ বলে দাবি করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠেছে। এক ব্যবহারকারী মন্তব্য করেছে, “মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো এবং ইসলাম ও মুসলিম পরিচয়কে টার্গেট করা মোদির ভারতে এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।”
উত্তর প্রদেশে মুসলিমদের ধর্মীয় স্থাপনাকে লক্ষ্য করে বুলডোজার অভিযান নিয়ে বিতর্কের মধ্যেই ভিডিওটি সামনে এসেছে।
তথ্যসূত্র:
1. https://postimg.cc/kB2NmJfL
ভিডিও লিংক: https://archive.org/details/mosque-madrasa-bulldozer
অনলাইন ডেস্ক: : শিক্ষাবাজেটে ঘাটতি, শিক্ষক ও কর্মী সংকট এবং পুরোনো ভবনের শিক্ষাদানের প্রতিবাদে ফ্রান্সজুড়ে ছড়িয়à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : তুরস্কের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে দ্বিগুণেরও বেশà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অধিকৃত জম্মু ও কাশ্মীরে দখলদার ভারতীয় বাহিনীর অভিযানে চলতি বছরের প্রথম ৯ মাসে ২৬ জন কাশ্মীরি নিহত ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited