চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬  

শিরোনাম

সতীর্থের ওপর খেপলেন রোনালদো, গোল মিসের মহড়ায় হোঁচট ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক    |    ০১:৩৯ পিএম, ২০২২-০২-২৭

সতীর্থের ওপর খেপলেন রোনালদো, গোল মিসের মহড়ায় হোঁচট ইউনাইটেডের

শুরুতেই ভুল করে বসলেন ব্রুনো ফার্নান্দেজ। ক্রিশ্চিয়ানো রোনালদোকে ফাঁকা জায়গায় দেখেও নিজে গোল করতে গিয়ে মিস করলেন। যাতে মেজাজ হারাতে দেখা গেলো পর্তুগিজ যুবরাজকে।
শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এমন একের পর এক গোল মিসে হতাশ করেছে রালফ রাংনিকের শিষ্যরা। অবনমন অঞ্চলের দল ওয়াটফোর্ডের বিপক্ষে ঘরের মাঠে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে ৬৮ শতাংশ বল দখলে রেখে মোট ২২টি শট নেয় ইউনাইটেড, যার মধ্যে মাত্র ৩টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ১০ শটের দুটি লক্ষ্যে রাখতে পারে ওয়াটফোর্ড।

রোনালদোর ভীষণ হতাশার একটি রাত কেটেছে। যদিও ম্যাচের ১২ মিনিটেই দলকে এগিয়ে নিতে পারতেন তিনি, যদি ফার্নান্দেজ বোকামি না করতেন। 
সতীর্থের থ্রু বল ধরে বাঁ দিক থেকে বক্সের মধ্যে ঢুকে গিয়েছিলেন ফার্নান্দেজ। সামনে ছিলেন কেবল ওয়াটফোর্ড গোলরক্ষক বেন ফস্টার। যদি ডানদিকে থাকা রোনালদো পাসটা পেতেন, হয়তো সহজেই সেটা জালে জড়িয়ে দিতে পারতেন। কিন্তু নিজেই শট নিতে যান ফার্নান্দেজ এবং গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি। রোনালদোকে সঙ্গে সঙ্গেই চিৎকার করতে দেখা যায়। রাগে সতীর্থকে কিছু বলতে থাকেন তিনি। 

ম্যাচজুড়ে এমন আটটি সুযোগ মিস করেছেন ফার্নান্দেজ। রোনালদোও খুলতে পারেননি গোলমুখ। কখনও উড়িয়ে মেরেছেন, কখনও পোস্টে লেগেছে বল, কখনওবা হয়েছে অফসাইড।
ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারতো ইউনাইটেড, কিন্তু রোনালদোর শট লাগে পোস্টে। ষোড়শ মিনিটে আলেক্স তেলেসের পাসে কাছ থেকে রোনালদো জালে বল পাঠালেও অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। ২৮তম মিনিটে রোনালদোর ক্রসে ডি-বক্সে ফার্নান্দেজের হেড উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। প্রথমার্ধে এমন বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন ফার্নান্দেজ। 
দ্বিতীয়ার্ধে ৬৬তম মিনিটে পগবার পাসে দুর্বল শট নেন রোনালদো। ৭২তম মিনিটে পর্তুগিজ তারকার হেড উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।

এরপার নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে বদলি নামা জেডন স্যানচোর বাঁকানো শট ক্রসবারের সামান্য ওপর দিয়ে গেলে আর গোল পাওয়া হয়নি ইউনাইটেডের।
এতে ২৭ ম্যাচে ১৩ জয় ও ৮ ড্রয়ে চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে ওয়াটফোর্ড।
দিনের আরেক ম্যাচে এভারটনের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ফিল ফোডেন। ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে সিটিজেনরা।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত


বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত


চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত


 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত


একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর