শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১১:৩৯ এএম, ২০২২-০১-১৫
ক্রিশ্চিয়ানো রোনালদোকে ম্যানচেস্টার ইউনাইটেডের স্থায়ী অধিনায়কত্ব দেওয়া হবে না, সাফ জানিয়ে দিয়েছেন দলের কোচ রাফ রাগনিক। সমর্থকদের একটা বড় অংশ রোনালদোকে অধিনায়ক হিসেবে চাইলেও, সহসাই তা হচ্ছে না। নতুন বছরের প্রথম ম্যাচে ওলভসের বিপক্ষে নিয়মিত অধিনায়ক হ্যারি মাগুইরের অনুপস্থিতিতে আর্মব্যান্ড পরেছিলেন রোনালদো। সেই ম্যাচটি ০-১ গোলে হেরে গিয়েছিল ইউনাইটেড। পরে পেশির ইনজুরির কারণে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি রোনালদো।
মাঝে স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে পর্তুগিজ সুপারস্টার বলেছেন, ইউনাইটেডে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড় আছে যাদেরকে পরামর্শ দেওয়া হলে সেটি তারা মানতে চায় না। এই সাক্ষাৎকারের পরই মূলত রোনালদোকে অধিনায়ক করার দাবি ওঠে। তবে ইউনাইটেড কোচ রাগনিক জানিয়েছেন, এখন মাগুইরেকে সরিয়ে রোনালদোকে স্থায়ী অধিনায়কত্ব দেওয়ার কোনো পরিকল্পনাই নেই। শুধু তাই নয়, যতদিন মাগুইরে ইউনাইটেডে আছেন, ততদিন তিনিই অধিনায়ক থাকবেন বলে নিশ্চিত করেছেন কোচ।
রাগনিক বলেছেন, ‘এই মুহূর্তে আমি রোনালদোকে স্থায়ীভাবে অধিনায়ক করার কোনো কারণ দেখছি না। কারণ এখন পর্যন্ত মাগুইরে অধিনায়ক আছে এবং যতদিন সে খেলবে অধিনায়কত্ব করবে।’ওলভসের বিপক্ষে ম্যাচের মতো পরিস্থিতি হলে অবস্থা বুঝে ব্যবস্থার কথাও জানিয়ে রেখেছেন রাগনিক, ‘যদি মাগুইরে না খেলে তাহলে হয়তো অন্য কাউকে অধিনায়ক করা হবে। এটা ম্যাচভেদে বদলাতে পারে। নির্ভর করবে কারা খেলছে ম্যাচে তার ওপর।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited