চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

একদিনে শনাক্ত রেকর্ড ৩৩ লাখ, মৃত্যু ৭৮৮৪

আন্তর্জাতিক ডেস্ক    |    ১১:৩১ এএম, ২০২২-০১-১৫

একদিনে শনাক্ত রেকর্ড ৩৩ লাখ, মৃত্যু ৭৮৮৪

বিশ্বজুড়ে প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হিসাবে আগের সব রেকর্ড ছাড়িয়েছে। এসময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৩ লাখ ১৩ হাজার ৯১৫ জন। একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৮৮৪ জন। এছাড়া একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১২ লাখ ২৯ হাজার ৭৯০ জন। এ নিয়ে সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৯২৩ জনে। তাদের মধ্যে মারা গেছেন ৫৫ লাখ ৪৬ হাজার ৭৫৩ জন। এছাড়া সুস্থ হয়েছেন ২৬ কোটি ৫২ লাখ ৬১ হাজার ১৮০ জন।

শনিবার (১৫ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত হালনাগাদ তথ্য দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে। এর আগের ২৪ ঘণ্টায় ৩১ লাখ ৭৫ হাজার ৫৪৮ জন করোনা রোগী শনাক্ত এবং ৭ হাজার ২৯৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল ওয়ার্ল্ডোমিটারস। সেই হিসাবে একদিনের ব্যবধানে শনাক্ত ও মৃত্যু দুটোই বেড়েছেই।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। একই সময়ে মারা গেছেন ২ হাজার ১২৭ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৫৩ লাখ ৪০ হাজার ৭৪২ জন এবং মারা গেছেন ৮ লাখ ৬৯ হাজার ৩৯০ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ১ লাখ ৬ হাজার ৪০০ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ২৯ লাখ ১১ হাজার ৪৯০ জন।

দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩৯ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২৩ হাজার ৮২০ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ১ কোটি ৭ লাখ ৪৭ হাজার ১২৫ জন এবং মারা গেছেন ৩ লাখ ১৯ হাজার ৯১১ জন। রাশিয়ায় একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৪ হাজার ৯৫২ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত বেড়ে দাঁড়ালো ৯৮ লাখ ৯ হাজার ৩০০ জন।

২৪ ঘণ্টায় মৃত্যুর হিসাবে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৪৩০ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৩৪৫ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভারতে মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৬৮ লাখ ৪৯ হাজার ৪৭৪ জন এবং মারা গেছেন ৪ লাখ ৮৫ হাজার ৭৮০ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪০৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩ কোটি ৪৯ লাখ ৩৮ হাজার ১১৩ জন।

দৈনিক মৃত্যুর হিসাবে এরপরই পোল্যান্ডের অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪২৩ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৪৭ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৮৪১ জনে এবং আক্রান্ত বেড়ে দাঁড়ালো ৪২ লাখ ৮১ হাজার ৪৮২ জনে। যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৯৯ হাজার ৬৫২ জন এবং মারা গেছেন ২৭০ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ৫০ লাখ ৬৬ হাজার ৩৯৫ জন আক্রান্ত এবং মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ৬১২ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮১ হাজার ৭৮৯ জন।

ইতালিতে নতুন আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ২৫৩ জন এবং মারা গেছেন ৩৬০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৩ লাখ ৪১ হাজার ৮৯৮ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১ লাখ ৪০ হাজার ৫৪৮ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ২৫ হাজার ১৯৯ জন। ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ লাখ ৫৬ হাজার ৬৭৫ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মৃত্যু হয়েছে ১৯১ জনের। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৩৫ লাখ ৬৯ হাজার ৬৭৫ জন করোনায় আক্রান্ত এবং মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৭২১ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১ লাভ ৪ হাজার ৩৮৬ জন।

জার্মানিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮০ হাজার ৮০ জন এবং মারা গেছেন ২৩২ জন। দেশটিতে এ পর্যন্ত ৭৮ লাখ ৮৫ হাজার ২২৯ জন আক্রান্ত এবং ১ লাখ ১৬ হাজার ৯৮ জন মারা গেছেন। একদিনে সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৬০০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভিয়েতনামে ১৭১ জন, তুরস্কে ১৬৭ জন, মেক্সিকোতে ১৪৮ জন, ইউক্রেনে ১৪০ জন, স্পেনে ১৩৯ জন, কলম্বিয়ায় ১০৬ জন, দক্ষিণ আফ্রিকায় ১২৮ জন, কানাডায় ১২৭ জনের মৃত্যু হয়েছে।

রিটেলেড নিউজ

জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত


আফগানিস্তানে ১০ কোটি ৫০ লাখ ডলারের বিদ্যুৎ প্রকল্পের চুক্তি, উৎপাদিত হবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

আফগানিস্তানে ১০ কোটি ৫০ লাখ ডলারের বিদ্যুৎ প্রকল্পের চুক্তি, উৎপাদিত হবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত


উখিয়ায় কড়া নিরাপত্তায় চার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ডাচেস সোফি

উখিয়ায় কড়া নিরাপত্তায় চার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ডাচেস সোফি

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : ​কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত


রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত


গাজায় বন্যায় প্লাবিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ৭০ হাজার তাঁবু, অবরোধের মাঝে চরম দুর্ভোগ

গাজায় বন্যায় প্লাবিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ৭০ হাজার তাঁবু, অবরোধের মাঝে চরম দুর্ভোগ

অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশি নিহত

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর