শিরোনাম
ঢাকা অফিস :: | ০৩:৫৮ পিএম, ২০২২-০১-১৩
প্রাণঘাতি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘একটা জিনিস সবাই একটু লক্ষ্য রাখবেন, নতুন আরেকটা ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে। এই ভ্যারিয়েন্ট দ্রুত ছড়াচ্ছে, একসঙ্গে পুরো পরিবার আক্রান্ত হচ্ছে।’
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলবেন। ইতোমধ্যে আমরা কিছু নির্দেশনা দিয়েছি। সেই নির্দেশনাগুলো সবাই গুরুত্ব দিয়ে মেনে চলবেন।’
সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘যারা টিকা নেননি, দ্রুত তারা টিকা নিয়ে নেবেন। স্কুলের ছাত্র-ছাত্রীদেরও টিকা দেওয়া শুরু হয়েছে। টিকা নিলে অন্ততপক্ষে জীবনে বেঁচে থাকা যায়।’
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়াফেস ওসমান।
নিজস্ব প্রতিবেদক : মিজবাহ উদ্দীন আরজু : কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্à¦...বিস্তারিত
ঈদগাঁও প্রতিনিধি : : মিছবাহ উদ্দিন : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের আমির হিসেবে পুনর্নà...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : মোঃ আরাফাত সানি : টানা ৩ দিন গহীন পাহাড়ে যন্ত্রণায় ছটফট করেছে বন্য হাতিটি। শরীরে ৮টি বুলেটের ক্ষà...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সাবজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ১২ নম্বর ক্যাম্পে এসআরবি-১৫ ঝটিকা অভিযান চালিয়ে ...বিস্তারিত
মহেশখালী প্রতিনিধি: : মিজবাহ উদ্দীন আরজু : কক্সবাজারের মহেশখালীতে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় তানজিমা হাকিম আয়াত (৮) নামে...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited