চট্টগ্রাম   শুক্রবার, ২১ আগস্ট ২০২৬  

শিরোনাম

ওমিক্রন ঠেকাতে সীমান্ত নিষেধাজ্ঞা বাড়াচ্ছে জাপান

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৩:১৮ পিএম, ২০২২-০১-১১

ওমিক্রন ঠেকাতে সীমান্ত নিষেধাজ্ঞা বাড়াচ্ছে জাপান

করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে আবারও বিদেশিদের জন্য সীমান্ত নিষেধাজ্ঞা বাড়াচ্ছে জাপান। স্থানীয় সময় মঙ্গলবার (১১ জানুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আগামী ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য টিকা কর্মসূচি শুরু করার ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। যদিও তিনি তাদের টিকা দেওয়া কবে শুরু হবে তা উল্লেখ করেননি। দেশটির প্রধানমন্ত্রী ভ্যাকসিন কার্যক্রমকে জোরদার করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানিয়েছেন।

জাপানের প্রধানমন্ত্রী নববর্ষের ছুটিতে মহামারি পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়ার কথা আগেই জানিয়েছিলেন। করোনার নতুন ধরন ওমিক্রন আতঙ্কে ইসরায়েলের পর জাপানও বিদেশিদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। গত বছরের ৩০ নভেম্বর থেকে কার্যকর হয় এ সিদ্ধান্ত। বিশেষ এবং ভিন্ন পরিস্থিতি ছাড়া জাপানি নাগরিক যেমন স্বামী-স্ত্রী এবং সন্তানদের প্রবেশও নিষিদ্ধ করা হয়। প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা স্থানীয় সময় সোমবার (১০ জানুয়ারি) দেশটির স্বাস্থ্যমন্ত্রী শিগেইউকি গোটো, প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনোসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন। সরকারি কোভিড রিসপন্স প্যানেল প্রধান শিগেরু ওমির সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। এরপর সীমান্ত বন্ধের সময়সীমা বাড়ানোর কথা জানালো জাপান সরকার। গতবছর ৮ নভেম্বর জাপান বিদেশি শিক্ষার্থী ও টেকনিক্যাল ইন্টার্নদের প্রবেশের অনুমতি দিয়েছিল। তাদের ১৪ দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক ছিল, তবে টিকা নেওয়াদের ক্ষেত্রে তা ছিল ১০ দিন। কিন্তু ওমিক্রন ছড়ানোর আতঙ্ক যখন বিশ্বজুড়ে তখন দেশটি সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নেয়। গত ২৪ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া নতুন ধরনের তথ্য জানায়। এর বৈজ্ঞানিক নাম দেওয়া হয় বি.১.১.৫২৯।

রিটেলেড নিউজ

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত


পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে নতুন একটি আইন কার্যকর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে ব...বিস্তারিত


নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত


রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত


৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত


তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর