শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১১:০০ এএম, ২০২২-০১-১০
ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যাওয়ার আগে ভিসা জটিলতায় ভুগছে আফগানিস্তান। যে কারণে যথাসময়ে ক্যারিবীয়তে যেতে পারেনি আফগান যুবারা। এর প্রভাব পড়েছে বিশ্বকাপের প্রস্তুতি পর্বেও। বাতিল করা হয়েছে আফগানদের প্রস্তুতি ম্যাচ দুইটি। সোমবার ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ ছিল আফগান যুবাদের। এরপর আরব আমিরাতের বিপক্ষে ছিল দ্বিতীয় ম্যাচ। এ দুইটি ম্যাচই বাতিল করা হয়েছে। তবে ইংল্যান্ড ও আমিরাতের যুবাদের জন্য নতুন সূচি করা হয়েছে।
আফগানদের ভিসা জটিলতার ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতিতে আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে মিলে আমরা কাজ করে যাচ্ছি। যেন দ্রুততম সময়ের মধ্যে ভ্রমণের অনুমতি পায় তারা।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই অবস্থায় প্রস্তুতি ম্যাচগুলোর সূচি নতুন করে করা হয়েছে যেন ভেন্যুতে উপস্থিত দলগুলো ১৪ জানুয়ারি মূল আসর শুরুর আগে যথাযথ প্রস্তুতির সুযোগ পায়।’ ইংল্যান্ড ও আমিরাতের বিপক্ষে আফগানদের ম্যাচ বাতিল হওয়ায় এখন মঙ্গলবার (১১ জানুয়ারি) নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড-আমিরাত। টুর্নামেন্টের মূল আসরে আফগানিস্তানের প্রথম ম্যাচ ১৬ জানুয়ারি, জিম্বাবুয়ের বিপক্ষে।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited