চট্টগ্রাম   শুক্রবার, ২১ আগস্ট ২০২৬  

শিরোনাম

শিশুদের স্কুলে ফেরাতে প্রস্তুত সৌদি

আন্তর্জাতিক ডেস্ক    |    ১০:৪৪ এএম, ২০২২-০১-১০

শিশুদের স্কুলে ফেরাতে প্রস্তুত সৌদি

সৌদি আরব ১২ বছরের নিচের বয়সী শিশুদের স্কুলে ফেরাতে প্রস্তুতি নিয়েছে। স্কুলে সরাসরি পাঠদান শুরু করতেই এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গত বছরের অক্টোবরে স্কুল খোলার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছিল। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদি শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে করোনা মহামারির কারণে ১৮ মাসেরও বেশি বন্ধ থাকার পর ২৩ জানুয়ারি থেকে প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুল পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ইবতিসাম আল-শেহরি বলেন, অভিভাবকদের কাছে এ সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ।শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের স্বাগত জানানোর প্রস্তুতির অংশ হিসেবে স্কুলে মাস্ক, স্যানিটাইজার ও সামাজিক দূরত্বের মতো সতর্কতামূলক ব্যবস্থা বাস্তবায়ন করছে।

জানা গেছে, সৌদি আরব ২০২০ সালে মহামারির শুরুতে মাদ্রাসাটি (মাই স্কুল) নামে একটি শিক্ষা প্ল্যাটফর্ম চালু করে। যা ৫০ লাখেরও বেশি শিক্ষার্থী ব্যবহার করেছিল। মহামারি চলাকালীন উদ্ভাবনী শিক্ষামূলক মডেলের সাফল্য তুলে ধরে জাতিসংঘ এ শিক্ষা ব্যবস্থার প্রশংসা করে। এর মাধ্যমে শিক্ষকরা ভার্চুয়াল ক্লাস নেওয়ার অনুমতি পায়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডক্টর মোহাম্মদ আল-আব্দ আল-আলি সংবাদ সম্মেলনে বলেন, সৌদি আরবে সম্প্রতি করোনা সংক্রমণ যদিও বেড়েছে। তবে গত বছরের তুলনায় সংক্রমণের তীব্রতা কম। অর্থাৎ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা তুলনামূলকভাবে কম। টিকার কার্যকারিতা ও জাতীয় পদক্ষেপের কারণেই এটা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

রোববার দেশটিতে তিন হাজার ৪৬০ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে সৌদিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৭৮ হাজার ৭৫৩ জনে। তাছাড়া একই দিনে মৃত্যু হয়েছে একজনের। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো আট হাজার ৮৯৩ জনে।
 

রিটেলেড নিউজ

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত


পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে নতুন একটি আইন কার্যকর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে ব...বিস্তারিত


নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত


রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত


৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত


তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর