চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

একদিনে সাড়ে ১৮ লাখ শনাক্ত, ৩৩০৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক    |    ১০:২৫ এএম, ২০২২-০১-১০

একদিনে সাড়ে ১৮ লাখ শনাক্ত, ৩৩০৬ জনের মৃত্যু

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ৩ হাজার ৩০৬ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮ লাখ ৫১ হাজার ৮৯৪ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৪৫ হাজার ৬২ জন।
এ নিয়ে মহামারি শুরুর পর থেকে বিশ্বে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৫ লাখ ৫ হাজার ৮৩৯ জন। আর সংক্রমণ বেড়ে দাঁড়ালো ৩০ কোটি ৭৮ লাখ ৬৯ হাজার ৪৬ জনে। এছাড়া মোট সুস্থ হয়েছেন ২৫ কোটি ৯৫ লাখ ২৭ হাজার ৬০২ জন।

সোমবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৩ হাজার ৮১ জন। মারা গেছেন ৩০৮ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এ পর্যন্ত ৬ কোটি ১২ লাখ ৬৩ হাজার ৩০ জন আক্রান্ত হয়েছেন। তার মধ্যে মারা গেছেন ৮ লাখ ৫৯ হাজার ৩৫৬ জন। 
দৈনিক সংক্রমণের হিসাবে যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ফ্রান্স। দেশটিতে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ লাখ ৯৬ হাজার ৯৭ জন করোনা রোগী। একই সময়ে মারা গেছেন ৯০ জন। ফ্রান্সে এ পর্যন্ত ১ লাখ ২৫ হাজার ৪৩৮ জনের মৃত্যু এবং এক কোটি ২১ লাখ ১১ হাজার ২১৮ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৮৫ লাখ ১৫ হাজার ৪৮৬ জন। রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬৩ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২৪৬ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ১ কোটি ৬ লাখ ৫০ হাজার ৮৪৯ জন। তাদের মধ্যে মারা গেছেন তিন লাখ ১৬ হাজার ১৬৩ জন। আর সুস্থ হয়েছেন ৯৬ লাখ ৮৬ হাজার ৯১২ জন।

যুক্তরাজ্যে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৪১ হাজার ৪৭২ জন এবং মারা গেছেন ৯৭ জন। দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৪৪ লাখ ৭৫ হাজার ১৯২ জন আক্রান্ত এবং মারা গেছেন এক লাখ ৫০ হাজার ১৫৪ জন। একই সময়ে ইতালিতে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ৫৫ হাজার ৬৫৯ জন এবং মারা গেছেন ১৫৭ জন। তুরস্কে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬১ হাজার ৭২৭ জন। একই সময়ে মারা গেছেন ১৭৩ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ হাজার ৭০২ জনে এবং শনাক্ত বেড়ে দাঁড়ালো ৯৯ লাখ ৭৮ হাজার ৪৫২ জনে। জার্মানিতে একদিনে মারা গেছেন ৬০ জন এবং শনাক্ত হয়েছেন ৩০ হাজার ৮১২ জন। দেশটিতে এ পর্যন্ত ৭৫ লাখ ৩১ হাজার ৬৩০ জন করোনায় আক্রান্ত এবং এক লাখ ১৪ হাজার ৭১২ জন মারা গেছেন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫০ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৩৮২ জন। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ২৫ লাখ ২৩ হাজার ৯০৭ জন। তাদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ২০ হাজার ৩১ জন। আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুর সংখ্যার তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে ২৪ ঘণ্টায় ১ লাখ ৮০ হাজার ৪৩৮ জন শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত মোট আক্রান্ত তিন কোটি ৫৭ লাখ ৮ হাজার ৪৪২ জন এবং মারা গেছেন ৪ লাখ ৮৩ হাজার ৭৯০ জন।

এদিকে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১ জন পুরুষ ও ২ জন নারী। ৩ জনই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১০২ জনে। একই সময়ে নতুন রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৯১ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৯৩ হাজার ৭০০ জনে। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

রিটেলেড নিউজ

জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত


আফগানিস্তানে ১০ কোটি ৫০ লাখ ডলারের বিদ্যুৎ প্রকল্পের চুক্তি, উৎপাদিত হবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

আফগানিস্তানে ১০ কোটি ৫০ লাখ ডলারের বিদ্যুৎ প্রকল্পের চুক্তি, উৎপাদিত হবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত


উখিয়ায় কড়া নিরাপত্তায় চার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ডাচেস সোফি

উখিয়ায় কড়া নিরাপত্তায় চার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ডাচেস সোফি

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : ​কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত


রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত


গাজায় বন্যায় প্লাবিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ৭০ হাজার তাঁবু, অবরোধের মাঝে চরম দুর্ভোগ

গাজায় বন্যায় প্লাবিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ৭০ হাজার তাঁবু, অবরোধের মাঝে চরম দুর্ভোগ

অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশি নিহত

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর