শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০২:২০ পিএম, ২০২২-০১-০৯
টেস্ট অভিষেক হয়ে গেল নাঈম শেখের। রোববার থেকে শুরু হওয়া ক্রাইস্টচার্চ টেস্ট নাঈমকে টেস্ট ক্যাপ তুলে দেন অধিনায়ক মুমিনুল হক।
নাঈম হলেন বাংলাদেশের শততম টেস্ট ক্রিকেটার।
এই সংখ্যার কারণেই নাঈম হয়ে গেলেন ইতিহাসের অংশ। বলা যায় ভাগ্যের কারণেই তার টেস্ট অভিষেক হয়েছে। কারণ প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করা মাহমুদুল হাসান জয় ইনজুরিতে আক্রান্ত। গত মাসে পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের স্কোয়াডে প্রথমবার টেস্ট দলে ডাক পান নাঈম। তখন সেটি ছিল বড় এক চমক। ওই সময়ের আগ পর্যন্ত তিনি টেস্ট দলের ধারেকাছেও ছিলেন না
ওই সময় নাঈমকে টেস্ট দলে নেওয়ার ব্যাপক সমালোচনা হয়েছিল। কারণ ২২ বছর বয়সী এই ব্যাটারের প্রথম শ্রেণির ক্রিকেটেও তেমন অভিজ্ঞতা নেই। ৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তার ব্যাটিং গড় মাত্র ১৬.৬৩! ফিফটি করেছেন মাত্র একটি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন। দুই ইনিংসেই ডাক মেরে আউট হয়ে যান।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited