শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:০৭ এএম, ২০২২-০১-০৯
প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও চার হাজার ৭৭১ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ২১ লাখ ৮৯ হাজার ৮৭০ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৮৯ হাজার ৪৪৭ জন। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে বিশ্বে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৫ লাখ দুই হাজার ২৫৬ জন। আর সংক্রমণ বেড়ে দাঁড়ালো ৩০ কোটি ৫৯ লাখ ৯২ হাজার ৭৮৫ জনে। এছাড়া মোট সুস্থ হয়েছেন ২৫ কোটি ৮৯ লাখ ৪৯ হাজার ৭৩০ জন। রোববা (৯ জানুয়ারি) সকাল ৯টায় করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ এ তথ্য জানা গেছে। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন চার লাখ ৬৮ হাজার ৮১ জন। মারা গেছেন ৬৬৯ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এ পর্যন্ত ৬ কোটি ৯ লাখ ৫৪ হাজার ২৮ জন আক্রান্ত হয়েছেন। তার মধ্যে মারা গেছেন ৮ লাখ ৫৯ হাজার ৪৬ জন।
দৈনিক সংক্রমণের হিসাবে যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ফ্রান্স। দেশটিতে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩ লাখ ৩ হাজার ৬৬৯ জন করোনা রোগী। একই সময়ে মারা গেছেন ১৪২ জন। ফ্রান্সে এ পর্যন্ত ১ লাখ ২৫ হাজার ৩৪৮ জনের মৃত্যু এবং এক কোটি ১৮ লাখ ১৫ হাজার ১২১ জন আক্রান্ত হয়েছেন।রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৯৬ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫৬৮ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ১ কোটি ৬ লাখ ৩৪ হাজার ৬০৩ জন। তাদের মধ্যে মারা গেছেন তিন লাখ ১৫ হাজার ৪০০ জন। যুক্তরাজ্যে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৪৬ হাজার ৩৯০ জন এবং মারা গেছেন ৩১৩ জন। দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৪৩ লাখ ৩৩ হাজার ৭৯৪ জন আক্রান্ত এবং মারা গেছেন এক লাখ ৫০ হাজার ৫৭ জন। একই সময়ে ইতালিতে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ৯৭ হাজার ৫৫২ জন এবং মারা গেছেন ১৮৪ জন।তুরস্কে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৮৩ হাজার ৫২৯ জন। একই সময়ে মারা গেছেন ১৪১ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫২৯ জনে এবং শনাক্ত বেড়ে দাঁড়ালো ৯৯ লাখ ১৬ হাজার ৭২৫ জনে।
জার্মানিতে একদিনে মারা গেছেন ১৬১ জন এবং শনাক্ত হয়েছেন ৪২ হাজার ৪২২ জন। দেশটিতে এ পর্যন্ত ৭৫ লাখ ৮১৮ জন করোনায় আক্রান্ত এবং এক লাখ ১৪ হাজার ৬৫২ জন মারা গেছেন। আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০৩ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৯ হাজার ৩০৩ জন। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ২৪ লাখ ৯৯ হাজার ৫২৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ১৯ হাজার ৯৮১ জনের। আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুর সংখ্যার তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে ২৪ ঘণ্টায় ১ লাখ ৪৭ হাজার ৮১৪ জন শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত মোট আক্রান্ত তিন কোটি ৫৫ লাখ ১৬ হাজার ১৮৬ জন এবং মারা গেছেন ৪ লাখ ৮৩ হাজার ৪৬৩ জন।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে নতুন একটি আইন কার্যকর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে ব...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited