শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৬:২১ পিএম, ২০২২-০১-০৬
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, দেশটির আলমাতি শহরে বিক্ষোভকারীরা একটি থানার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে তারা এই পদক্ষেপ নেয়। বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। এর আগে সরকারবিরোধী বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর আট সদস্য নিহত হয়। পরিস্থিতি স্থিতিশীল করতে কাজাখ প্রেসিডেন্টের অনুরোধে সেনা পাঠাচ্ছে রাশিয়া। কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের (সিএসটিও) সদস্য হিসেবে এই সহায়তা পাচ্ছে দেশটি। এই সংস্থাটির অন্য সদস্য দেশগুলো হলো- রাশিয়া, বেলারুশ, তাজিকিস্তান, কিরগিজস্তান এবং আর্মেনিয়া। গত রোববার পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ানোর প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়। এজন্য বিদেশে প্রশিক্ষণ পাওয়া চরমপন্থী বাহিনীকে দায়ী করেছেন প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি জরুরি অবস্থা জারি করেছেন। এছাড়াও আরোপ করা হয়েছে রাত্রিকালীন কারফিউ এবং বড় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা। তবে হতাহতের ঘটনার পরেও দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার আলমাতি শহরের মূল স্কয়ারে মিছিল করে শত শত বিক্ষোভকারী। ওই সময় সেখানে নিরাপত্তা বাহিনীর বহু সদস্য এবং সাঁজোয়া যান মোতায়েন ছিল।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে নতুন একটি আইন কার্যকর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে ব...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited