চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ভিসা জটিলতা, অস্ট্রেলিয়ায় ঢুকতে পারলেন না জকোভিচ

স্পোর্টস ডেস্ক    |    ১১:১৮ এএম, ২০২২-০১-০৬

ভিসা জটিলতা, অস্ট্রেলিয়ায় ঢুকতে পারলেন না জকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারছেন না বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ। করোনার টিকা না নেওয়া সংক্রান্ত জটিলতার কারণে তার অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করা হয়েছে। জকোভিচ বিশেষ মেডিকেল প্যানেলের ছাড়পত্র নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে এসেছিলেন। পরে তাকে মেলবোর্ন বিমানবন্দরে আটকে দেওয়া হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার অস্ট্রেলিয়ার স্থানীয় সময় মধ্যরাতে মেলবোর্ন বিমানবন্দরে পা রাখেন জকোভিচ। কিন্তু তারপরেই বাধে বিপত্তি। জকোভিচের ভিসার আবেদনপত্রে ‘ভুল’ থাকায় তাকে বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ফলে শেষ পর্যন্ত ভিসা জটিলতার কারণে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে অংশ নিতে পারছেন না জকোভিচ।  তবে জকোভিচ এমন জটিলতার সম্মুখীন হতে চলেছেন তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের বক্তব্যে। তিনি বলেছিলেন, ‘কীসের ভিত্তিতে নোভাক জকোভিচকে মেডিকেল প্যানেল ছাড়পত্র দিয়েছে মেলবোর্নে আসার পর তা তাকে জানাতে হবে। সেটা সন্তোষজনক মনে হলে তিনি অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারবেন। অন্যথায় পরবর্তী ফ্লাইটে তাকে ফেরত পাঠানো হবে। তিনি যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হন না কেন, এ দেশে কারও জন্য কোনো বিশেষ সুবিধা থাকতে পারে না।’ মেলবোর্ন বিমানবন্দরে রাতে বিশ্বের এক নম্বর টেনিস তারকার আটকেপড়া সেই কথায় সত্য প্রমাণিত করলো। করোনা টিকা নেওয়া সংক্রান্ত বিধিনিষেধের কারণে বিশ্বের অনেক দেশের টেনিস তারকা অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারছেন না। প্রথমে জকোভিচকে বিশেষ ছাড় দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে গ্র্যান্ড স্ল্যামে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি।

তিনি করোনাভাইরাসের প্রতিষেধক টিকা নেননি। অস্ট্রেলিয়ান ওপেন আয়োজকরা টিকার ব্যাপারে ছাড় দেওয়ার ক্ষেত্রে চার-পাঁচটি আবেদন মঞ্জুর করেছে। তার মধ্যে জোকোভিচও ছিলেন। তবে সেই আবেদনও বিফলে যাচ্ছে। এর আগে সোমবার জকোভিচ জানিয়েছিলেন, জীবনের ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে তিনি অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে নামবেন। সংগঠকরাও জানিয়েছিলেন, মেলবোর্নে খেলতে হলে সংশ্লিষ্ট খেলোয়াড় করোনার টিকা নিয়েছেন কি না তা তাকে বলতে হবে। এছাড়া মেডিকেল প্যানেলের বিশেষ অনুমতি থাকলে তাকে খেলতে দেওয়া হবে। সার্বিয়ান এই তারকা দ্বিতীয় পথ বেছে নেন। টেনিস অস্ট্রেলিয়া ও দেশটির স্থানীয় সরকার জোকোভিচের প্রতি পক্ষপাতিত্ব হয়নি সেটা জোরেশোরে বলে আসছে। এমনকি তাকে কোনো বিশেষ সুবিধাও দেওয়া হয়নি। কিন্তু দেশটির সাধারণ মানুষ ভাবছেন উল্টো। মেলবোর্নের এক বাসিন্দা ক্রিস্টিন ওয়ার্টন বলেন, ‘টিকা নেওয়া থেকে শুরু করে সব ধরনের করোনা বিধি আমরা একনিষ্ঠভাবে মানছি। কিন্তু এখানে এমন একজন বিদেশিকে প্রবেশের বিশেষ অনুমতি দেওয়া হলো যিনি কোভিড বিধির পরোয়া করেন না। এর চেয়ে লজ্জার কিছু হয় না।’

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত


বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত


চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত


 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত


একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর